ওয়াশিংটনের বদলে জায়গা হতে পারে অক্ষরের, সুপার এইটে ভারতের প্রথম একাদশে খেলছেন কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ময়াদানে নামবে ভারত।  আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে  সুপার ৮ পর্বের ম্যাচ মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে টানা ৪টি ম্যাচই জিতেছে ভারত। এবার টিম ইন্ডিয়ার সামনে রয়েছেন কঠিন প্রতিপক্ষ। এই লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি কারণ এই দুই দল ২০২৪ সালের বিশ্বকাপের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। দক্ষিণ আফ্রিকার কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। সেই হারের বদলা নিতে চাইবে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ভারতও চাইবে এই ম্যাচে জিতে জয়ের ধারা অব্যহত রাখতে। তবে একেবাড়েই ফর্মে নেই ভারতের রান মেশিন অভিষেক শর্মা। পরপর তিন ম্যাচে শূন্য রান করেছেন তিনি। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে চলছে চর্চা। অভিষেক শর্মার বদলে কি জায়গা দেওয়া হতে পারে সঞ্জু স্যামসনকে? এই চর্চার মধ্যে নেদারল্যান্ডসের সঙ্গে ভারতের ম্যাচের আগে, ব্যাটিং কোচ শীতাংশু কোটাক অভিষেকের ব্যাটিং সম্পর্কে বলেছিলেন যে  তাঁকে নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ করা ঠিক নয়। একই সঙ্গে সুপার এইটের আগে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল বলেছেন,  ‘নেটে খুব ভাল শট মারছে। শুধু ম্যাচে সেটা ঠিকঠাক হওয়ার ব্যাপার।” কেমন হতে পারে সুপার এইটে ভারতের প্রথম একাদশ… 

ক্রীড়া বিশ্লেষকদের একাংশ বলেছেন, কোটাকের কথা ধরা হলে,  অভিষেকের পক্ষে বাদ পড়া কঠিন, কারণ বড় টুর্নামেন্টে ভারতীয় দলের দীর্ঘদিনের একটা ধারা রয়েছে যে, কোনও খেলোয়াড় আহত না হলে দলে কোনও বড় পরিবর্তন আনা হয় না। সব ম্যাচ সমান যায় না এবং অভিষেক শর্মার উপর টিম ম্যানেজমেন্টের আস্থার কারণে, তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামানো  হবে। এই ম্যাচে, ভারতীয় দল ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে অক্ষর প্যাটেলকে খেলতে পারে, যাকে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছিল। যার অর্থ হল নেদারল্যান্ডসের বিপক্ষে  দল থেকে কেবল একটি পরিবর্তন হতে পারে। সুন্দর  ওই  ম্যাচে খুব একটা খারাপ পারফর্ম করেননি। চার ওভারে ৩৬ রান দিয়েছিলেন, তবে অক্ষর তার  জায়গায় আসবেন বলে আশা করা হচ্ছে। দলের বাকি খেলোয়াড়রা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ টিম ইন্ডিয়া আহমেদাবাদে মাত্র একটি পরিবর্তন করতে পারে।

সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ড্যে, শিবম দুবে, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং, রিংকু সিং, অক্ষর প্যাটেল

সুপার এইটে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন, ডিওয়াল্ড ব্রুইস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, করবিন বোশ/জর্জ লিন্ডে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা এবং লুঙ্গি এনগিডি।

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

কোটি টাকার ঋণ পরিশোধ করতে ‘বি গ্রেড’ ছবিতে অভিনয়, অতীত নিয়ে বিস্ফোরক বাঙালি অভিনেত্রী

গাছ থেকে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা, চাঞ্চল্য বালুরঘাটে

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

ডিভাইডারে ধাক্কা গাড়ির, দুর্ঘটনায় নিহত আতিক আহমেদের ছেলে আবান

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও