এই মুহূর্তে

টি-২০ বিশ্বকাপের আগে হার্দিককে নিয়ে চিন্তায় টিম ইন্ডিয়া

নিজস্ব প্রতিনিধি: আইপিএল শেষ হলেই টি-২০ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে যাবে। ভারতীয় বোর্ডের উদ্যোগেই আমিরশাহি এবং ওমানের মাটিতে বসবে কুড়ি-বিশের মেগা টুর্নামেন্টটির আসর। তবে তার আগে বেশ চিন্তায় পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। আর সেই চিন্তার একমাত্র কারণ হল হার্দিক পান্ডিয়া।

কারণ, ইদানিং চোটের জন্য বেশ কিছু সমস্যায় রয়েছেন ভারতীয় দলের এই অলরাউন্ডার। নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারছেন না বরোদার এই ক্রিকেটারটি। আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম দু’টি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের একাদশে দেখা যায়নি হার্দিককে। গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামলেও বোলিং করেননি তিনি। একজন ব্যাটসম্যান হিসেবেই খেলতে দেখা গিয়েছে এই অলরাউন্ডারকে।

এমনকি মুম্বই ইন্ডিয়ান্সের কোচ জয়বর্ধনে নিজেই বলেছেন যে, হার্দিকে জোর করে বোলিং করাতে গেলে বিপদ ঘটতে পারে। চোট লাগা জায়গায় ফের লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

২০১৯ সালে পিঠে অস্ত্রোপচার হয়েছিল হার্দিকের। তারপর থেকে আর সেইভাবে বোলিং করতে দেখা যাচ্ছে না। আর এই বিষয়টাই বেশ চিন্তায় রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। কারণ, বিশ্বকাপের মতো আসরে হার্দিকের মতো অলরাউন্ডারের বোলিং না করে দলে থাকাটা সহজ হবে না। শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে টিম জায়গা পাওয়াটা কঠিন হবে তাঁর জন্য।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচে পাকিস্তানকে বধ করে সিরিজ জয় বাংলাদেশের

কে নরি কন্ট্রাক্টর? যাঁকে সম্মান জানাতে গিয়ে মঞ্চেই কেঁদে ফেললেন সুনীল গাভাস্কার

ভারতের স্বপ্ন ভেঙেছেন দু’বার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক ক্রিকেটারের

বিয়ের পর প্রথম প্রকাশ্যে কুলদীপ-বংশিকা, সিঁদুরে রাঙা নববধূকে দেখে মুগ্ধ নেটপাড়া

বিশ্বকাপ জিতেই কয়েক কোটির ফেরারি কিনলেন হার্দিক, সফরসঙ্গী কে জানেন?

‘ভাগ্যের সহায়তায় খেলছে বৈভব, এবার..’, সতর্ক করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ