এই মুহূর্তে

‘এখনও মনে আছে সেই সব রাত…’’, মেয়ে আয়রার জন্মদিনে আবেগপ্রবণ শামি

নিজস্ব প্রতিনিধি: ভারতের তারকা ফাস্ট বোলার মোহাম্মদ শামি তাঁর মেয়ে আয়রার দশম জন্মদিনে একটি আবেগঘন মেসেজ শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে কাটানো কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লিখেছেন এমন কিছু কথা, যা পাঠকদের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে।

বাবা-মেয়ের নির্ভেজাল সম্পর্ক

শামি তার পোস্টে লিখেছেন, ‘সোনা মেয়ে, এখনও মনে আছে সেই সব রাতআমরা গল্প করতাম, হাসতাম, আর তোমার নাচ দেখতাম। তুমি কবে যে এত বড় হয়ে গেলে বুঝতেই পারিনি। ঈশ্বর তোমায় ভাবাসা, শান্তি, সুখ ও সুস্বাস্থ্য দিক। জন্মদিনের শুভেচ্ছা।’

এই শব্দগুলোর মধ্যে দিয়ে বাবার ভালবাসা, দূরত্বের যন্ত্রণা ও আবেগ স্পষ্ট হয়েছে। উল্লেখ্য, আয়রা বর্তমানে তার মা হাসিন জাহানের সঙ্গে থাকেন। ২০১৮ সালে শামি ও হাসিনের মধ্যে বিচ্ছেদের পর থেকেই বাবা-মেয়ের দেখা-সাক্ষাৎ সীমিত হয়ে যায়।

তবে শামি প্রতিটি সুযোগে আয়রার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেছেন। ২০২৪ সালের অক্টোবরে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছিল, দুজনে একসঙ্গে শপিং করছেন। সেখানে শামি লিখেছিলেন,  ‘তাকে অনেকদিন পর দেখে সময় যেন থেমে গিয়েছিল। আমি তোমায় কতটা ভাবাসি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, বেবো।

ক্রিকেটপ্রেমীরা শামিকে মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জানেন। ২০২৩ সালের বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকার করে রেকর্ড গড়েন তিনি। তিনি বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ডধারীও। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

নেটদুনিয়ায় সাড়া

শামির আবেগঘন পোস্টে ভক্তদের প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মত। কেউ লিখেছেন, “শামি ভাই শুধু মাঠেই নন, একজন আদর্শ বাবা হিসেবেও অসাধারণ।” আরেকজন মন্তব্য করেন, “এই পোস্ট পড়ে চোখে জল এসে গেল। আয়রা সত্যিই লাকি।”

২০১৯ সালে একটি মামলায় শামির বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল, যা তাঁকে মানসিকভাবে ভেঙে দেয়। তবে ক্রিকেট ও মেয়ের প্রতি দায়িত্ব তাঁকে সবসময় আঁকড়ে রেখেছে। শামির পোস্টটি নিছকই একটি জন্মদিনের শুভেচ্ছা নয়, বরং তা একজন বাবার হৃদয়ের গভীরতম অনুভূতির বহিঃপ্রকাশ।

 

Published by:

Share Link:

More Releted News:

কেকে’হার’, চেন্নাইয়ের কাছেও হারলেন রাহানেরা

কলকাতাকে জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য দিল ধোনিবিহীন চেন্নাই সুপার কিংস

‘করোনার টিকাই বাবাকে মেরে ফেলেছে’, বিস্ফোরক দাবি শেন ওয়ার্ন পুত্রের  

কোমরের চোটে শেষ হচ্ছিল কেরিয়ার, কে নতুন জীবন দিলেন প্রফুলের?

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

আজ কলকাতা বনাম চেন্নাই ম্যাচে খেলবেন ধোনি? তুঙ্গে জল্পনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ