ভারতীয় শাটলারকে পরতে হল হিজাব, টুর্নামেন্টে পুরুষ প্রবেশে নিষেধ

ইরান ফেয়ার ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টর্নামেন্টে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মেডেল নিতে গেলে পরতে হবে হিজাব। এমনই নির্দেশ দেওয়া হল ভারতীয় শাটলার তান্য হেমন্থকে। চাপের কাছে নতিস্বীকার করে ভারতীয় শাটলারকে পরতে হয়েছে হিজাব। তারপরে তার মেলে মেডেল নেওয়ার ছাড়পত্র। এমনই চাঞ্চল্যকর ঘটনা ইরানের রাজধানী তেহরানে। সোশ্য়াল মিডিয়া ভাইরাল সেই ছবি। যেখানে দেখা গিয়েছে, মেডেল নেওয়ার জন্য অন্যান্য জায়গায় যেভাবে হাজির হন, সেই  রকম খেলোয়াড়ি পোশাক পরে মেডেল নেওয়ার জন্য পোডিয়ামের দিকে এগিয়ে চলেছেন। মাঝপথে এক কর্মকর্তা এগিয়ে এলেন। দেখা গেল ভারতীয় শাটলারকে কিছু বলতে। সেই কর্তার কথা শুনে তান্য হেমন্থ ড্রেসিংরুমে ফিরে  হিজাব পরে ফের পুরষ্কার বিতরণী মঞ্চে ফেরেন।

ইরানের রাজধানী তেহরানে আয়োজন করা হয় ইরান ফেয়ার ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টর্নামেন্ট। টুর্নামেন্টে পুরুষদের  প্রবেশের ওপর জারি করা হয় নিষেধাজ্ঞা।   মূল প্রবেশদ্বারের সামনে ঝুলিয়ে দেওয়া হয় নিষেধাজ্ঞার নোটিশ। রক্ষা এই যে মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়দের পুরুষ খেলোয়াড়দের প্রবেশের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। মিক্সড ডাবলসের ক্ষেত্রে জারি করেনি নিষেধ। 

এই হিজাব ইস্য়ুতে গত কয়েক মাস ধরে তেতে রয়েছে ইরান। পুলিশ লকআপে এক তরুণীর মৃত্যুর প্রতিবাদে দেশ জ্বলছে। সম্প্রতি একটি প্রকাশিত খবরে জানা গিয়েছে, প্রতিবাদীরা আর যাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে না পারে, তার জন্য চোখ লক্ষ্য় করে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। কতজন অন্ধ হয়েছে, তার হিসেব নেই। 

আরও পড়ুন Hijab: হিজাব ছাড়াই দাবার আসরে ইরানের তরুণী

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

বাল্যবিবাহের পর গর্ভবতী নাবালিকা, শ্রীঘরে স্বামী, চাঞ্চল্য মন্তেশ্বর

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান