চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Paris Olympics 2024: রোমানিয়াকে হারিয়ে টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে ভারতীয় মহিলা দল

নিজস্ব প্রতিনিধি: প্যারিস অলিম্পিক্সে বারবার পদকের সামনে গিয়েও হোঁচট খাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। এগিয়ে থেকেও যে স্বস্তি মিলছে না। তবে সোমবার খানিকটা ব্যতিক্রম করে দেখাল টেবিল টেনিসে ভারতীয় মহিলা দল। সোমবার দলগত বিভাগের শেষ ষোলোয় রোমানিয়ার (India vs Romania) বিরুদ্ধে পরপর ২ ম্যাচ জিতে ২-০ এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু পরে ২টি ম্যাচ হেরে গিয়ে ২-২ হয়ে যায় স্কোর। তবে শেষ পর্যন্ত হার মানেনি ভারতের মহিলা বাহিনী।

রুদ্ধশ্বাস পরিস্থিতিতে মণিকা বাত্রা ম্যাচ জিতে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেলেন। রোমানিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে অবশেষে অলিম্পিক্স টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠল ভারত। একটা সময় পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে, শেষ ম্যাচের উপর নির্ভরশীল ছাড়া আর কোনও উপায় ছিলনা কোনও দেশেরই। অবশেষে রোমানিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল ভারত। আর ভারতকে তৃতীয় অলিম্পিক্স খেলতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিলেন নামা মণিকা বাত্রা। এদিন প্রথম ম্যাচটি ছিল ডাবলস। ১১-৯, ১২-১০ ও ১১-৭ – স্ট্রেট গেমে রোমানিয়ারকে হারিয়ে ভারতকে ১-০ স্কোরে এগিয়ে দেন শ্রীজা আকুলা ও অর্চনা কামাথ।

এরপর দ্বিতীয় ম্যাচটি ছিল মণিকা বাত্রার সিঙ্গলস লড়াই। ১১-৫, ১১-৭, ১১-৭ স্ট্রেট গেমে রোমানিয়াকে হারিয়ে দেন মণিকা। অর্থাৎ, একটি ডাবলস ম্যাচ, চারটি সিঙ্গলস ম্যাচের ফলাফলের ভিত্তিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা হয়ে গেল ভারতের। ১১-৮, ৪-১১, ১১-৭, ৬-১১ ও ৮-১১ গেমে ম্যাচ খুইয়ে তৃতীয় সিঙ্গলসে অর্চনার মুখোমুখি হন বার্নাদেত্তে। শেষমেশ ম্যাচে আদিনাকে ১১-৫, ১১-৯, ১১-৯ স্ট্রেট গেমে হারিয়ে ভারতকে কোয়ার্টার ফাইনালের টিকিট ছিনিয়ে এনে দিলেন মণিকা বাত্রা। এবার লড়াই হবে কোয়ার্টার ফাইনালে।

Published by:

Share Link:

More Releted News:

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ