সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই জোর ধাক্কা টাইগার শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজের নির্ণায়ক ম্যাচের আগেই ফের দুঃসংবাদ বাংলাদেশ দলের জন্য। কুঁচকির চোটের কারণে সোমবারের (১১ নভেম্বর) ম্যাচে মাঠে নামতে পারছেন না টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এর আগেই চোটের কারণে ছিটকে যেতে হয়েছিল টাইগারদের ‘মিস্টার ডিপেন্ডবল’ মুশফিকুর রহিমকে। একের পর এক খেলোয়াড় চোট পাওয়ায় বাংলাদেশ শিবিরে শুরু হয়েছে আতঙ্ক। আফগানিস্তানের পরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ফলে ওই সিরিজে পূর্ণশক্তির দল আদৌ পাঠানো যাবে কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচেই হারতে হয়েছিল বাংলাদেশকে। কিন্তু গত শনিবার (৯ নভেম্বর) দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চওড়া ব্যাটে ভর করে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল টাইগাররা। ১১৯ বলে ৭৬ রানের এক অনবদ্য ইনিংস খেলে দলকে শুধু জেতাননি শান্ত, সেই সঙ্গে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু কুঁচকিতে চোট পাওয়ায় ফিল্ডিং করতে নামতে পারেননি। ড্রেসিংরুমেই বসে থাকতে হয়েছিল টাইগারদের সেনাপতিকে।

নাজমুলের কুঁচকির চোট কতটা গুরুতর তা জানতে গতকাল রবিবার এমআরআই করানো হয়েছিল। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কুঁচকিতে ভালই টান ধরেছে টাইগার অধিনায়কের। ফলে আগামী ২-৩ সপ্তাহ মাঠে নামা সম্ভব হবে না তাঁর। এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পরেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, সোমবারের ম্যাচে নাজমুলকে খেলানো হবে না। বরং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে যাতে সুস্থ হয়ে ওঠেন তার জন্য বিশ্রাম দেওয়া হবে।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

‘অনশন ভাঙুন’, সোনম ওয়াংচুককে কাতর আর্জি সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের