চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL-2023-জাদেজার প্রশংসায় প্রাক্তনরা

নিজস্ব প্রতিনিধি:  মুম্বই ইন্ডিয়ান্স(MUMBAI INDIANS)-এর বিরুদ্ধে আইপিএল-এর ম্যাচ জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস (CHANNAI SUPER KINGS)। সেই ম্যাচেই ক্যামরন গ্রিনের অসাধারণ একটি ক্যাচ নিয়ে সকলের মন জয় করে নিয়েছেন রবীন্দ্র জাদেজা। তারপরই জাদেজার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন জাতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর।

ওয়াংখেড়েত শনিবার মুম্বই-এর বিরুদ্ধে শুধু অসাধারণ ক্যাচ নেওয়াই নয়, বোল হাতেও তাঁর পারফরম্যান্স ছিল যথেষ্ট নজরকাড়া। গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে ভয়ানক হয়ে ওঠেন জাদেজা। তিন তিনজন মুম্বই ব্যাটসম্যানকে মাত্র ২০ রান খরচ প্যাভিলিয়নে ফেরত পাঠানা তিনি। এই তিনজন ব্যাটার হলেন ঈশান কিষাণ, ক্যামরন গ্রিন ও  তিলক ভার্মা।

আরও জানতে পড়ুন: ভিয়ারিয়াল নয়, ক্লান্তির কাছেই হার বলে মানলেন রিয়াল কোচhttps://www.live.eimuhurte.com/sports/real-madrid-vs-viyariyal-match/

তবে সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে ক্যামরন ক্যাচটি। যখন ক্যাচটি জাদেজা তালুবন্দি করেন, তখনই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে সুনীল গাভাসকর বলেন, অসাধারণ। এই ক্যাচ নেওয়া অন্যদের পক্ষে একপ্রকার অসম্ভব। শুধু গাভাসকরই নয়, জাদেজার প্রশংসা শোনা যায় হরভজন সিং-এর মুখেও। ভাজ্জি বলেন, রবীন্দ্র জাদেজা সুপার হিরো। কি ব্যাট হাতে, কি বল হাতে। ক্যামরনের ক্যাচটা ও যেভাবে নিল তা এককথায় ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়।

এই ম্যাচ যেভাবে তাঁর দলকে পরিচালনা করেছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁরও প্রশংসা করলেন রবি শাস্ত্রী। তাঁর মতে, ধোনি যেভাবে ম্যাচের প্রতিটি পদক্ষেপে তাঁর রণনীতি তৈরি করেছেন তা প্রশংসার দাবি রাখে। উদাহরণস্বরূপ শাস্ত্রী বলেন, সান্টানার ও জাদেজাকে সঠিক সময়ে ব্যবহার করে চেন্নাই ম্যাচ বার করে নিল।

মুম্বই ম্যাচে যেভাবে জাদেজাকে ছন্দে দেখা গেল, তাতে এই ছন্দ যদি সে আইপিএল-এর বাকি ম্যাচগুলিতে ধরে রাখতে পারে, তাহলে যে বিপক্ষ দলগুলি বেশ চাপে পড়বে এই কথা মেনে নেন তিন প্রাক্তন-ই।

Published by:

Share Link:

More Releted News:

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ল অজিত আগরকারের, বড় ঘোষণা BCCI-এর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ