IPL 2024: নয়া অধিনায়কের নেতৃত্বে নামছে তিন দল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে বসতে চলেছে আগামী বছরের আইপিএলের নিলামের আসর। আর ওই নিলামকে কেন্দ্র করে ইতিমধ্যেই সম্ভাব্য দল গঠনের ছক কষে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। সূত্রের খবর, আইপিএলের তিন দল আগামী বছর নয়া অধিনায়কের নেতৃত্বে শিরোপা দখলের লড়াইয়ে নামতে পারে।

ইতিমধ্যেই গুজরাত টাইটান্সের অধিনায়ক বদল হয়েছে। গত দু’বছর যিনি অধিনায়কত্বের দায়িত্ব সামলেছিলেন সেই হার্দিক পাণ্ড্য গুজরাত ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে নাম লিখিয়েছে। আর তার পরেই নতুন অধিনায়ক হিসাবে শুভমন গিলকে বেছে নিয়েছেন গুজরাত টাইটান্সের কর্তারা। আরও দুই দল অধিনায়ক বদলাতে চলেছে বলে খবর পাওয়া গিয়েছে। ওই দুই দল হল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস।

চলতি বছরে চোটের কারণে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব সামলাতে পারেননি শ্রেয়স আইয়ার। তাঁর জায়গায় অধিনায়কত্ব করেছিলেন নীতীশ রানা। কিন্তু অধিনায়ক হিসেবে ডাহা ফেল করেছেন তিনি। রানার নেতৃত্বে কেকেআর ১৪ ম্যাচের মধ্যে আট ম্যাচেই হারের মুখ দেখেছিল। মাত্র ৬ ম্যাচে জিতে সপ্তম স্থানে থেকে শেষ করেছিল গ্রুপ লিগের খেলা। দিল্লি ক্যাপিটালসের অবস্থাও ছিল তথৈবচ। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়ায় গত বছর আইপিএল খেলা হয়নি প্রতিভাবান উইকেট কিপার-ব্যাটার ঋষভ পন্থের। তাঁর জায়গায় দিল্লির নেতৃত্ব করেছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তাঁর নেতৃত্বে ১৪ ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে জিতেছিল দিল্লি ক্যাপিটালস। লিগ তালিকায় নবম স্থানে ছিল। আগামী বছর ভাল ফলের আশায় দিল্লি এবং কলকাতা-দুই দলের শীর্ষ কর্তারাই অধিনায়ক বদলের পথে হাঁটছেন।

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো