আজ ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া CSK, ছন্দে ফিরতে তৈরি PBKS

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ঘরের মাঠে আজ মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের (CSK) মুখোমুখি হতে চলেছে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস।  একদিকে টানা তিনটি হারের পর পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে চেন্নাই। অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা পঞ্জাব ঘরের মাঠে আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছছে হেরে খানিকটা ব্যাকফুটে। তবে আজকের ম্যাচে ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে যেমন মরিয়া CSK, তেমনই ছন্দে ফিরতে তৈরি PBKS।

দলের পারফরম্যান্স ও বর্তমান ফর্ম

পঞ্জাব এই মরসুমে পরপর প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। যদিও শেষ ম্যাচে রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে ৫০ রানে হেরে গিয়েছে তারা। সেই ম্যাচে নেহাল ওয়াধেরা ৪১ বলে দুর্দান্ত ৬২ রান করলেও দলের পরাজয় আটকাতে পারেননি। তবে Shreyas Iyer-এর নেতৃত্বে দলটি এখনও আত্মবিশ্বাসী এবং আজ ফের জয় ছিনিয়ে নিতে প্রস্তুত।

অন্যদিকে CSK এই মরসুমের শুরুটা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় দিয়ে হলেও পরবর্তী তিনটি ম্যাচেই পরাজয়ের মুখ দেখেছে। সবচেয়ে উল্লেখযোগ্য RCB-এর বিরুদ্ধে চেন্নাইয়ের ঘরের মাঠে হার– যা ২০০৮ সালের পর প্রথমবার। এছাড়াও দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে ২৫ রানে ও রাজস্থানের বিরুদ্ধেও হেরেছে তারা। লক্ষ্য তাড়া করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন CSK-এর ব্যাটাররা।

ধোনির অবসর নিয়ে চর্চা

সবচেয়ে বড় আলোচনা ঘিরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ। তিনি এখনও দলে আছেন বটে, তবে তার ভূমিকায় কিছুটা পরিবর্তন এসেছে এবং ক্রিকেটমহলে প্রশ্ন উঠেছে, এই মরসুম শেষেই কী ধোনি IPL থেকে বিদায় নেবেন?

মুখোমুখি সাক্ষা‍ৎ

দুই দল এখনও পর্যন্ত ৩০ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে CSK জিতেছে ১৬ বার, আর PBKS জিতেছে ১৪ বার। গত মরসুমে অর্থাৎ IPL 2024-এ দু’দল একে অপরকে একবার করে হারিয়েছিল।

আবহাওয়া ও পিচ রিপোর্ট

আজকের ম্যাচে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তাপমাত্রা থাকবে প্রায় ২২° থেকে ৪০° সেলসিয়াস। মুল্লানপুরের পিচ একেবারে ব্যাটিং ফ্রেন্ডলি – অর্থাৎ রানের ফুলঝুরি দেখা যেতে পারে। তবে চাপের মুখে ভেঙে পড়ার উদাহরণ আছে পাঞ্জাবের আগের ম্যাচেই।

ফ্যান্টাসি টিপস

এই পিচে ব্যাটসম্যানরা বড় স্কোর করতে পারে, তাই Top-order ব্যাটার এবং spin-all-rounder দের টিমে রাখলে সুবিধা হবে। নেহাল ওয়াধেরা, শ্রেয়স আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়, রচিন রবীন্দ্র – এরা ভাল পয়েন্ট এনে দিতে পারেন।

সম্ভাব্য একাদশ

পঞ্জাব: প্রভসিমরান সিং, শ্রেয়স আইয়ার (সি), মার্কাস স্টোইনিস,  নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিংহ, সূর্য্যশ শেগড়ে, মার্কো জানসেন, আরশদীপ সিংহ, লকি ফার্গুসন, যুজবেন্দ্র চাহাল

চেন্নাই: রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, মুকেশ চৌধুরী, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা

 

ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক