সামনেই জিম্বাবোয়ে সিরিজ, শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কে

Share:

নিজস্ব প্রতিনিধি : চোটের কারণে এশিয়া কাপ ও সদ্য শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। এবার বাইশ গজে ফিরছেন ওয়ানিন্দু হাসরাঙ্গা। ফিরেই টি ২০ ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব সামলাতে হবে শ্রীলঙ্কার এই স্পিনারকে।

নতুন বছরে জানুয়ারিতে জিম্বাবোয়ে সফর থেকে নতুন এই ভূমিকায় দেখা যাবে হাসরাঙ্গাকে। চলতি বছরের আগস্ট মাসে লঙ্কা প্রিমিয়ার লিগে চোট পেয়েছিলেন হাসরাঙ্গা। টুর্নামেন্টের প্লে অফ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান হাসরাঙ্গা। সেই কারণে তিনি এশিয়া কাপে জায়গা পাননি। ২০২১ ও ২০২২ সালের টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন হাসরাঙ্গা। আসন্ন টি ২০ সিরিজে হাসরাঙ্গার সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ৫৮টি ম্যাচে ৯১টি উইকেট নিয়েছিলেন হাসরাঙ্গা। শুধু টি ২০ সিরিজই নয়, বিশ্বকাপের বাছাই পর্বে হাসরাঙ্গার ভূমিকা ছিল খুবই উল্লেখযোগ্য।

অন্যদিকে দানুশ শনাকার চোট থাকায় ওয়ানডে ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব থাকছে কুশল মেন্ডিসের ওপরই। এদিকে ওয়েনডে ও টি ২০ ফরম্যাটেই সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন চারিত আসালাঙ্কা। গত ডিসেম্বর মাসে চার সদস্যের নতুন নির্বাচন কমিটি গঠিত হয় শ্রীলঙ্কায়। নির্বাচক কমিটির সিদ্ধান্ত মতোই টি ২০ ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব নিতে চলেছে হাসরাঙ্গা।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত