প্রশিক্ষণের সময় কায়দাবাজি, কুচকির টানে কাৎ বেয়ারস্ট

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনিশ্চিত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রশিক্ষণের সময় কায়দা দেখাতে গিয়ে চোট পেয়ে বসলেন জনি বেয়ারস্ট (Jonny Bairstow)। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে জনি বেয়ারস্টয়ের চোট বেশ গুরুতর (Injury)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ।

প্রশিক্ষণের সময় কী কায়দাবাজি করেছিলেন সেটা ছবিতেই দেখা যাচ্ছে। সেই কায়দার ছবি আবার সোশ্যাল মিডিয়ায় (Social media) আপলোডও করেন। তারপরের ঘটনা বলা দরকার। মহানন্দে কাঁধে তুলেছিলেন স্যাম কারানকে (Sam Curran)। তোলার সময় কুঁচকিতে টান। তারপর কাঁধ থেকে সতীর্থকে (team mate) নামাতে গিয়ে তাঁর অবস্থা অনেকটাই সাপের ছুঁচো গেলার মতো। কোনওরকমকে স্যামকে (Sam Curran)কাঁধ থেকে নামিয়ে মাটিতে ধপাস। লকার রুমে তখন হৈচৈ। অনেকটা হেড অফিসের বড়বাবুর মতো। তার যেমন মনে হয়েছিল গোঁফ (moustache) চুরি হয়ে গিয়েছে, বেয়ারস্টয়ের (Jonny Bairstow)মনে হচ্ছিল পা থেকেও নেই। একে ডাকছে, তাকে ডাকছে। একজন হাতে দৌড়ে গিয়ে বরফ নিয়ে ছুটে এলেন। একজন পায়ে স্প্রে (Spray) করে দিচ্ছেন। সূত্রের খবর চোট মারাত্মক।

বেয়ারস্টয়ের এই কায়দাবাজিতে টিম সিলেক্টরেরা (team selector) পড়েছে সমস্যা। নিজে তো ফাঁসল, সেই সঙ্গে বোর্ডকেও (Cricket board of England) ফাঁসিয়ে দিল। ফলে, দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তাকে খেলতে দেখা না গেলেও অবাক হওয়ার কিছু নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পরেই ভারতের (India) বিরুদ্ধে খেলতে নামবে ইংল্যান্ড (England) । বোর্ড প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে বেয়ারস্ট (Jonny Bairstow) সুস্থ হয়ে ওঠে তো ভালো কথা। না হলে ফিল সল্ট (Phil Salt) এবং হ্যারি ব্রুককে (Harry Brook) স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হবে।

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র