‘কোহলির থেকে শিখুন’, রোহিত-সূর্যকুমারের ফিটনেস নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটারের মন্তব্যে বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। তবে চোটের সমস্যা নিয়ে বেশ কিছুদিন ভুগেছেন রোহিত শর্মা। যদিও চোট সারিয়ে ময়দানে ফিরেছেন তিনি। অন্যদিকে একেবারেই ছন্দে নেই সূর্যকুমার যাদব। এই আবহে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর রোহিত-কোহলি এবং সূর্যকুমারের ফিটনেস নিয়ে মুখ খুলেছেন। যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। বিরাট কোহলির কাছ থেকে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকে ফিটনেস সম্পর্কে পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন সঞ্জয় মাঞ্জরেকর। 

মাঞ্জরেকর স্পষ্টভাবে বলেছেন যে বিরাট কোহলির দীর্ঘমেয়াদী সাফল্যের পেছনে তার ফিটনেসই সবচেয়ে বড় কারণ। এর পরেই তিনি বলেছেন, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবকে তাদের ফিটনেস নিয়ে আরও বেশি সচেতন হতে হবে। স্পোর্টস্টারের একটি পডকাস্টে মাঞ্জরেকর বলেন, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে শুধু প্রতিভা যথেষ্ট নয়, ফিটনেসই একজন খেলোয়াড়ের কেরিয়ারের দীর্ঘস্থায়িত্ব নির্ধারণ করে। তাঁর কথায় বিরাট কোহলি কঠিন সময়ের মুখোমুখি হওয়া সত্ত্বেও নিজের ফিটনেসের ওপর নির্ভর করে দুর্দান্ত ফর্ম বজায় রেখেছেন। সঞ্জয় মাঞ্জরেকর বলেছেন, ‘বিরাট এখন আর ত্রিশের কোঠার শুরুতে নেই। টি-টোয়েন্টি ক্রিকেটে সেও সংগ্রাম করেছে, কিন্তু এই মরশুমে তাঁর পারফরম্যান্স দেখুন। সবচেয়ে বড় পার্থক্য হল ফিটনেস। বিরাট কোহলি যখনই তার সাফল্যের কথা বলেন, প্রথমেই কারণ হিসেবে তার ফিটনেসের কথাই উল্লেখ করেন।”

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ফাটল ধরাচ্ছেন কোচ গম্ভীর? অভিযোগ ঘিরে তোলপাড় ক্রিকেটমহল

ওই পডকাস্টে সঞ্জয় মাঞ্জরেকর রোহিত শর্মার  কেরিয়ার নিয়েও মন্তব্য করেছেন। তিনি বলেছেন, রোহিতের  ফিটনেসের অভাবই  তাঁর জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছিল। মাঞ্জরেকর বলেন, “আমার মনে হয়, রোহিত শর্মার পারফরম্যান্সও কমে গিয়েছিল কারণ তিনি তার ফিটনেসের ততটা যত্ন নেননি যতটা নেওয়া উচিত ছিল।” তারপরেই তিনি সূর্যকুমার যাদবের সাম্প্রতিক ফর্ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন,  সূর্যকুমার যাদব এবং জস বাটলার একসময় টি-টোয়েন্টি ব্যাটিংয়ের সবচেয়ে বড় নাম ছিলেন, কিন্তু তাদের হঠাৎ করে পরপর  খারাপ পারফরম্যান্স  সকলকে অবাক করেছে। মাঞ্জরেকর বলেন, “আমি একটা বিষয়ে একেবারে নিশ্চিত। সূর্যকুমার যাদবের ফিটনেস যেমনটা হওয়া উচিত, তেমনটা নেই। আমি যদি তার ব্যক্তিগত কোচ হতাম, তাহলে তাকে আরও হালকা, দ্রুত এবং শক্তিশালী করে তোলার জন্য কাজ করতাম।” 

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩