সাফ কাপে লড়াই করেও লেবাননের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ

৭৪ মিনিটে প্রথম গোল করেন হাসান মাতাউক।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সাফ কাপের শুরুটা সুখকর হলো না বাংলাদেশের কাছে। বৃহস্পতিবার লড়াই করেও লেবাননের কাছে ২-০ গোলে হেরে গেল কোচ হ্যাভিয়ের কাবরেরার ছেলেরা। কার্যত শেষে ১৬ মিনিটে লেবাননের খেলোয়াড়দের আক্রমণের ঝড়ে দিশেহারা হয়ে যায় বাংলাদেশের রক্ষণভাগ। ৭৪ মিনিটে প্রথম গোলটি করেন লেবাননের হাসান মাতুক। ইনজুরি টাইমে দ্বিতীয় গোলটি করেন খালিল বাদের।

২-০ গোলে হারলেও বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে লেবাননের বিরুদ্ধে যথেষ্টই লড়েছে বাংলাদেশের ছেলেরা। প্রথমার্ধের শুরু থেকেই বাংলাদেশের রক্ষণভাগে একের পর এক আক্রমণ শানান লেবাননের ছেলেরা। আর সেই আক্রমণ সামাল দিতে শুধু সুমন রেজাকে রেখে গোটা বাংলাদেশ দল নেমে পড়েছিল দুর্গ আগলানোর কাজে। ফলে গোল করার মতো ফাঁকা জায়গা পাননি লেবাননের ফরোয়ার্ডরা। ফলে গোল লক্ষ্য করে সেভাবে শটও নিতে পারেননি।

প্রথমার্ধ গোলশূন্য থাকায় দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়ায় লেবানন। আর সেই আক্রমণ সামাল দিতে ৫৬ মিনিটে বাংলাদেশের কোচ হ্যাভিয়েরা একসঙ্গে তিন খেলোয়াড়কে বদল করেন। তার চার মিনিট বাদেই ৬০ মিনিটে মোরসালিনের বাড়ানো লম্বা বল পেয়ে ফয়সাল আহমেদ বক্সে ঢোকেন। সামনে শুধু গোলকিপার। কিন্তু বলটা জালে না গলিয়ে লেবাননের গোলকিপারের গায়ে মেরে সহজতম সুযোগ নষ্ট করেন ফয়সাল। ৭৪ মিনিটে তারেক কাজীর পা থেকে বল কেড়ে নিয়ে অধিনায়ক হাসান মাতুককে লক্ষ্য করে বাড়ান করিম। ঠাণ্ডা মাথায় বাংলাদেশের জালে বল গলান লেবানন অধিনায়ক। গোলরক্ষক আনিসুর রহমানের কিছুই করার ছিল না। গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েছিল বাংলাদেশেরর ছেলেরা। কিন্তু ইনজুরি টাইমে খলিল বাদের ফাঁকা জালে বল ঠেলে ব্যবধান বাড়িয়ে ২-০ করেন।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের