বাংলায় হবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়, ঘোষণা মমতার

আরও ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আগামীদিনে তৈরি হবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়। তৈরি হবে খেলাধুলো নিয়ে পড়াশোনার জন্য স্কুল। বুধবার লাল-হলুদ শিবির থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ক্লাব তাবুতে তৈরি হওয়া একটি সংগ্রহশালার উদ্বোধন করেন।  

সংগ্রহশালার উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়  লাল-হলুদ শিবিরের চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের নামও উল্লেখ করেন। ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী বলেন, সকলেই জানে সবুজ মেরুন ক্লাবের অতীত ইতিহাসের কথা। একটা ক্লাব খালি পায়ে ব্রিটিশদের বিরুদ্ধে খেলেছিল। সেই লডা়ই আজও স্মরণীয় হয়ে রয়েছে। এটাও বলা প্রয়োজন, দেশভাগের যন্ত্রণাকে ভুলতে পারেনি লাল-হলুদ শিবিরের সমর্থেকরা। দেশ ভাগের সময় তারা বিন্দুমাত্র আনন্দে ছিল না। চোখের জল তাদের ফেলতে হয়েছে। এই যন্ত্রণা কিছু কম নয়।

লাল-হুলদ শিবিরে তৈরি হওয়া সংগ্রহশালার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। জানান, এই সংগ্রহশালা অত্যন্ত উন্নতমানের। এখানে তুলে ধরা হয়েছে ফুটবলের উজ্জ্বল ইতিহাস।   সংগ্রহশালায় রয়েছে আসিয়ান জয়ের স্মারক, ট্রফি হাতে বাইচুং, মুসাদের উচ্ছ্বাসের স্মারক। রয়েছে পঞ্চপাণ্ডবের মূর্তি, কৃষাণু দের শেষ ম্যাচে খেলা বুট,  ৭৫-এর শিল্ডজয়ী দলের জার্সি-সহ একাধিক দুষ্প্রাপ্য ছবি। রয়েছে স্মারক। আগামীকাল থেকে এই সংগ্রহশালা ঘুরে দেখতে পারবেন ফুটবেলপ্রেমীরা। সংগ্রহশালা খোলা দুপুর ২টো থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত। 

তবে এদিন ক্লাব তাবুতে মুখ্যমন্ত্রীর ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণায় সকলের মন জয় করে নিয়েছে। বিশ্ববিদ্যালয় তৈরির পাশাপাশি শুধুমাত্র খেলাধুলোর জন্য স্কুল তৈরিরও প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। বস্তুত এই ধরনের বিশ্ববিদ্যালয় বা স্কুল শুধুমাত্র চিনে রয়েছে। সেদিক থেকে বাংলা ক্রীড়া ক্ষেত্রে যে ব্যতিক্রমী রাজ্য হয়ে উঠবে সে ব্য়াপারে নিশ্চিত রাজনৈতিক মহল। 

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র