শ্রীলঙ্কা শিবিরে দুসংবাদ, ভারতের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন দুই ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: চোট-আঘাতে জর্জরিত শ্রীলঙ্কা ক্রিকেট দল। চোটের কারণে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি দুষ্ম্যন্ত চামিরা ও নুয়ান তুষারা। এবার একদিনের সিরিজের আগে ছিটকে গেলেন দলের আরও দুই পেসার দিলশান মধুশঙ্কা ও মাতিশা পাথিরানা। ফলে ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই বড় সড় ধাক্কা খেল শ্রীলঙ্কা।

আগামিকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একদিনের সিরিজ। টি টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদবদের কাছে চুনকাম হওয়ার পরে চাপে রয়েছেন চারিথ আসলঙ্কা। তার উপরে সিরিজ শুরুর আগে দুই পেসারের ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কা দলের বোলিং বিভাগ আরও দুর্বল হয়ে যাবে। বৃহস্পতিবার ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষা‍ৎকারে শ্রীলঙ্কার ব্যবস্থাপক মাহিন্দা হালানগোদা জানিয়েছেন, কাঁধের চোটের কারণে মাতিশা পাতিরানা ও হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দিলশান মধুশঙ্কা ভারতের বিরুদ্ধে খেলতে পারছেন না। গত বছর ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপের সময়েও একই সমস্যার কারণে খেলতে পারেননি পাতিরানা। চিকি‍ৎসকদের পরামর্শের কারণেই কোনও ঝুঁকি নেওয়া হয়নি। এবারেও ঝুঁকি নেওয়া হচ্ছে না।’

ইতিমধ্যেই পাতিরানার জায়গায় মহম্মদ শিরাজকে দলে ডাকা হয়েছে। আর দিলশান মধুশঙ্কার পরিবর্তে ঈশান মালিঙ্গাকে ডেকে নেওয়া হয়েছে। এর মধ্যে ২৩ বছর বয়সী মালিঙ্গার এখনও দেশের হয়ে অভিষেক ঘটেনি। শেষ পর্যন্ত যদি তিনি প্রথম একাদশে সুযোগ পান তাহলে ভারতের বিরুদ্ধে অভিষেক ঘটবে তাঁর।

ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫

গরম ভাতের সঙ্গে জমে যাবে পাঙাশ মাছের দোপেঁয়াজি, রইল সহজ রেসিপি

সম্পত্তি নিয়ে বিবাদ, আত্মীয়দের বিরুদ্ধে FIR করলেন শাহরুখের সহ অভিনেতা চন্দ্রচূড়

Nepal Flash Flood: গাড়ি চালকের বুদ্ধিতে বাঁচল প্রাণ, নিরাপদে ফিরলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনের একঘেয়ে রান্নায় বদল আনুন, ঘরেই বানান ধাবা-স্টাইল পনির ভুর্জি

কিডনি পাচার চক্রে বাংলাদেশ যোগ, বাগুইআটি থেকে গ্রেফতার রাসেল সম্পর্কে জানলে চমকে উঠবেন

গাজর-ছানার এই লাড্ডু একবার বানালেই বারবার খেতে চাইবেন, রইল সহজ রেসিপি

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নিরাপত্তায় কাটছাঁট বিজয় সরকারের

সমুদ্রে ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন শুভেন্দু অধিকারী

হারের শোক কাটিয়ে ছন্দে মেসি, ইন্তার মিয়ামির হয়ে চারটি গোল করলেন আর্জেন্টাইন তারকা