জাহির-শ্রীনাথদের রেকর্ড ভাঙার হাতছানি শামির সামনে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিশ্বকাপে দলে ঢুকেই বল হাতে আগুন ঝরাচ্ছেন ভারতীয় দলের অন্যতম পেসার মহম্মদ শামি। ইতিমধ্যেই দুই ম্যাচে ৯ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন। আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও এক মাইল ফলক ছোঁয়া এবং গড়ার হাতছানি বাংলার বোলারের কাছে। কী সেই মাইল ফলক, তা পরে বলছি।  

চলতি বিশ্বকাপ স্কোয়াডে দলে থাকলেও প্রথম চার ম্যাচে মাঠে নেমে নিজের ক্যারিশমা দেখানোর সুযোগ পাননি বল হাতে দেশকে বহু ম্যাচে জয় এনে দেওয়া শামি। অথচ ভারতীয় দলে থাকা বোলারদের মধ্যে তিনিই সবচেয়ে অভিজ্ঞ। এ নিয়ে টানা তিনটি বিশ্বকাপ খেলছেন। ২০১৫ সালে দেশের জার্সি গায়ে প্রথমবার বিশ্বকাপে অভিষেক হয়েছিল তাঁর। তার পরে গত বিশ্বকাপেও অর্থা‍ৎ ২০১৯ সালের বিশ্বকাপেও খেলেছিলেন। অথচ সেই অভিজ্ঞ বোলারকেই বসিয়ে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। অবশেষে গত ২২ অক্টোবর ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম মাঠে নামার সুযোগ পান। আর প্রথম সুযোগেই বল হাতে ঝলসে উঠেছিলেন। সব সমালোচনা আর অবজ্ঞার জবাব দিয়ে ৫৪ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন। গত ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে ফের আগুন ঝরানো বোলিং করে ২২ রানে ৪ উইকেট নিয়েছিলেন। বেন স্টোকসকে যেভাবে আউট করেছিলেন, তা অনেকদিন মনে থাকবে ক্রিকেট প্রেমীদের।

বিশ্বকাপে এখনও পর্যন্ত ১৩ ম্যাচে বিপক্ষের ৪০ ব্যাটারের উইকেট শিকার করেছেন শামি। বিশ্বকাপের আসরে এখনও পর্যন্ত ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় রয়েছেন জাভাগল শ্রীনাথ ও জাহির খান। দুজনেই ৪৪টি করে উইকেট নিয়েছেন। আজকে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেট নিয়েই দুজনকে ছুঁয়ে ফেলবেন শামি। আর পাঁচ উইকেট নিলে ভারতীয় হিসেবে সর্বাধিক উইকেট শিকারির সিংহাসনে বসবেন।

আমেদাবাদে এক ভক্তকে হাতে লেখা চিঠি দিয়ে ভালবাসা জানালেন বিরাট-অনুষ্কা, কেন?

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, জানেন বেড়ে কত হল?

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…