অভিমানে টাইগারদের টেস্ট অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসন শান্ত!

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ শেষেই কী টাইগারদের অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত? সূত্রের খবর, যেভাবে তাঁকে একদিনের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে তা ভালভাবে মেনে নিতে পারেননি বাঁ হাতি ব্যাটার। তাই ঘনিষ্ঠদের কাছে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে বিসিবি কর্তাদের সঙ্গে দেখা করে টেস্ট অধিনায়কত্ব থেকে অব্যাহতি চাইবেন।

নিজের ব্যাটিংয়ের দিকে বিশেষ নজর দিতে স্বেচ্ছাতেই টি টোয়েন্টির অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন শান্ত। বিসিবি কর্তাদের জানিয়েছিলেন, একদিনের ও টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু সম্প্রতি একদিনের ফরম্যাটের অধিনায়ক হিসেবে তাঁকে সরিয়ে মেহেদি হাসান মিরাজকে দায়িত্ব দেওয়া হয়। অথচ ওই নিয়োগের আগে শান্তর সঙ্গে কথাই বলেননি বিসিবির কর্তারা। যেভাবে তাঁকে না জানিয়ে ওয়ানডে ফরম্যাটের সেনাপতির দায়িত্ব থেকে সরানো হয়েছে, তা যথেষ্ট অপমানজনক বলেই মনে করছেন শান্ত। তিনি আগামীতেও ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং শ্রীলঙ্কা সফর ঘিরে কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে আলোচনায় নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

আচমকা না জানিয়ে শান্তকে ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরানোর পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, শান্তর অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়নি। বোর্ড পরিচালকরা সর্বসম্মতিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। বহু দেশেই তিন ফরম্যাটের জন্য তিন অধিনায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে প্রত্যেকেই নিজের ফরম্যাটের দিকে বাড়তি নজর দিতে পারেন। শান্তও এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। কিন্তু গত কয়েকদিনে পরিস্থিতি বদলে গিয়েছে।

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

নগ্ন হয়ে বিক্রি করছেন ক্রীড়া সরঞ্জাম, সিডনি সুইনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ অলিম্পিক চ্যাম্পিয়ন

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?