শান্তর সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কাকে বড় টার্গেট, ২৯৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি : গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান পেলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে একটি টেস্টে দুই ইনিংসেই শতরান করার কৃতিত্ব রয়েছে তাঁর।

জানা গিয়েছে, গল টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৪৮ রানে থেমেছিলেন তিনি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শতরান পেয়েছেন বাংলাদেশের এই অধিনায়ক। একই ম্যাচের দুই ইনিংসে শতরান পেয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন শান্ত। বাংলাদেশের প্রথম ‘অধিনায়ক হিসেবে’ টেস্টে দুই ইনিংসেই শতরানের কৃতিত্ব নিজের পকেটে ভরেছেন তিনি।

প্রথম বাংলাদেশি হিসেবে দুবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। ২০২৩ সালে প্রথমবার মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে শতরান করেছিলেন। এবার গল টেস্টে তাঁর ব্যাটে ভর করেই শ্রীলঙ্কাকে বড় রানের টার্গেট দিয়েছে বাংলাদশ। জানা গিয়েছে, শ্রীলঙ্কাকে ২৯৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। গলটেস্টের দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে অপরাজিত ছিলেন শান্ত।

চতুর্থ দিনেই ৫০ রান করেছিলেন শান্ত। মুশফিকুর রহিম ২২ ও শান্ত ৫৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিলেন দুজনে। আচমকাই রান আউট হয়ে যান মুশফিকুর। তারপর বৃষ্টির জন্য খেলা কিছুক্ষণ বন্ধ থাকলেও খেলা শুরুর পর ১৯০ বলে শতরান করেন নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত ৮৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করেন শান্ত। শ্রীলঙ্কার সামনে বড় রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

 

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

জালালখালি বাজারে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী, ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা

বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে স্বস্তিতে মমতা, জনস্বার্থ মামলা খারিজ করল হাই কোর্ট

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

নগ্ন হয়ে বিক্রি করছেন ক্রীড়া সরঞ্জাম, সিডনি সুইনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ অলিম্পিক চ্যাম্পিয়ন

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?