অভিজ্ঞদের সঙ্গে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের, রয়েছেন কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে এবারের বিশ্বকাপ। ইতিমধ্যেই একাধিক দেশ দল ঘোষণা করে দিয়েছে। এবার বিশ্বকাপের দল ঘোষণা করল নেদারল্যান্ডস। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত হবে খেলা। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে নেদারল্যান্ডস ১৫ সদস্যের দল ঘোষণা করেছে । অভিজ্ঞ ক্রিকেটারদের ডাচরা ২২ গজের ময়দানে বিশ্বকাপ খেলতে নামবে।

সাম্প্রতিক আইসিসি টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্বকারী অভিজ্ঞ খেলোয়াড়দের ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। অধিনায়ক স্কট এডওয়ার্ডস আবারও দলের নেতৃত্ব দেবেন, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড এবং লোগান ভ্যান বিকের মতো অভিজ্ঞ খেলোয়াড়দেরও রাখা হয়েছে তালিকায়। ডাচেরা ইউরোপীয় বাছাইপর্বের মাধ্যমে বিশ্বব্যাপী টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস সপ্তমবারের জন্য খেলতে নামবে। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের অভিষেক হয় এবং ইংল্যান্ডকে হারিয়ে শিরোনামে উঠে আসে। তাদের সেরা পারফর্মেন্স ছিল ২০২২ সালে অস্ট্রেলিয়ায়। যেখানে তারা সুপার ১২ পর্যায়ে পৌঁছেছিল এবং সামগ্রিকভাবে অষ্টম স্থান অর্জন করেছিল। দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবয়ের বিরুদ্ধে জয়লাভ করে এবং শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে পরাজিত করে। আসন্ন টুর্নামেন্টে, নেদারল্যান্ডস গ্রুপ এ-তে ভারত, পাকিস্তান, নামিবিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে। তাদের প্রথম খেলা ৭ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে।

আরও পড়ুন:  ‘দুশমন’ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবেন না লিটনরা, ফের আইসিসিকে জানাল বাংলাদেশ বোর্ড

এক নজরে নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, নোয়াহ ক্রোস, বাস ডি লিড, আরিয়ান দত্ত, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশেট, ম্যাক্স ও’ডাউড, লোগান ফন বিক, টিম ফন ডার গুগটেন, রুলফ ফন ডার মারউই, পল ফন মিকেরেন, সাকিব জুলফিকার।

৮ দিনেই ১১৯ কোটির ব্যবসা! বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’-এর

ক্রেতাদের জন্য নতুন চমক BMW-র! ১.৫ লাখ টাকা কম দামে X1 LWB, ফিচার শুনলে চমকে যাবেন

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

ম্যাচ শেষে প্রতিপক্ষ ফুটবলারকে ঘাড় ধাক্কা! বড় শাস্তির মুখে লিওনেল মেসি

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত

শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বিমল গুরং-রোশন গিরি

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা

আরও চাপে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় ইউএপিএ-র আবেদন এনআইএর