আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ডাচদের হারিয়ে জয়ের মুখ দেখল আমেরিকা

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ব্যাটে-বলে দাপট দেখিয়ে নেদারল্যান্ডসকে ৯৩ রানে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে প্রথমে ব্যাট করে সাইতেজা মুক্কামাল্লা ও শুভম রানজানের অনবদ্য ব্যাটিংয়ের দৌলতে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে মোনাঙ্ক পটেলের দল। জবাবে বাঁ হাতি স্পিনার হরমীত সিংহের ভেল্কিতে ১৫.৫ ওভারে ১০৩ রানেই গুটিয়ে যায় ডাচদের ইনিংস।

এম চিদাম্বরম স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে আমেরিকাকে ব্যাট করতে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। শুরু থেকেই হাত খুলে খেলতে শুরু করেন আমেরিকার দুই ওপেনার মোনাঙ্ক পটেল ও শায়ান জাহাঙ্গীর। ১৪ বলে ২০ রান করে তৃতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন জাহাঙ্গীর। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে মোনাঙ্ক ও সাইতেজা মুক্কামাল্লা ৫৫ রান যোগ করেন। নবম ওভারে সাজঘরের পথ ধরেন মোনাঙ্ক (২২ বলে ৩৬)। চার নম্বরে নামা সঞ্জয় কৃষ্ণমূর্তি এক রান করে আউট হন। একা কুম্ভ হয়ে লড়াই করতে থাকা সাইতেজা ও শুভম রানজানে ডাচ বোলারদের পাল্টা আক্রমণে যান। ৫১ বলে ৭৯ রান করে ফেরেন সাইতেজা। তিনি ফিরতেই আক্রমণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শুভম। মূলত তাঁর ২৪ বলে অপরাজিত ৪৮ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে আমেরিকা।

প্রথম ম্যাচে জয় পাওয়া নেদারল্যান্ডস ১৯৭ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফিরে যান মাইকেল লেভিট (৩)। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা চালান মার্ক ও ডাউড ও বাস ডি লিডি। দুজনে ৩২ রান যোগ করেন। পঞ্চম ওভারের শেষ বলে হরমীত সিংহের বলে ফেরেন ডাউড। আর তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ডাচদের ব্যাটিং অর্ডার। নিয়মিত সাজঘরে ফিরে যেতে থাকেন একের পর এক ব্যাটার। বাস ডি লিডি করেন ২৩ রান। অধিনায়ক স্কট এডওয়ার্ডস করেন ২০। ৯৬ রানেই ৯ উইকেট হারিয়ে পরাজয়ের মুখে দাঁড়ায় ডাচেরা। শেষ পর্যন্ত শেষ উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন কাইল ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। তবে বেশিদূর এগোতে পারেননি। ১০৩ রানেই শেষ হয়ে যায় ডাচদের ইনিংস। হরমীত সিংহ ২১ রানে চারটি উইকেট নিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ