বাংলাদেশকে হারিয়ে টেস্টে সমতা ফেরাল নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গ্লেন ফিলিপস আর মিচেল স্যান্টনারের নিরবিচ্ছিন্ন ৭০ রানের জুটির সুবাদেই বাংলাদেশকে চার উইকেটে হারিয়ে দ্বিতীয় টেস্টে জয় পেল নিউজিল্যান্ড। সেই সঙ্গে সিরিজেও সমতা ফেরাল কিউইরা। আর দ্বিতীয় টেস্টে হারের ফলে প্রথমবার নিউজিল্যান্ডের টেস্ট সিরিজে হারানোর ইতিহাস গড়া থেকে বঞ্চিত হতে হল নাজমুল হোসেন শান্তদের। সিলেট টেস্টে কিউইদের বিরুদ্ধে ১৫০ রানে জয় পেয়েছিল টাইগাররা। ফলে মিরপুর টেস্টের দিকেই তাকিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্টে বার বার বিঘ্ন ঘটেছিল। প্রথম ইনিংসে ১৭২ রানে গুটিয়ে গিয়েছিল টাইগারদের ইনিংস। জবাবে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ১৮০ রানে গুটিয়ে গিয়েছিল কিউইদের ইনিংস। এজাজ পটেলের ঘূর্ণিতে শনিবার সকালে মাত্র ১৪৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ৫৭ রান দিয়ে ৬ উইকেট নেন কিউই স্পিনার। টেস্ট জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ১৩৯ রান।

ওই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে সফরকারী দল। ইনিংসের পঞ্চম ওভারে পেসার শরিফুল ইসলামের বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে (২)। কেন উইলিয়ামসনও বড় রানের ইনিংস খেলতে পারেননি। তাইজুলের ফ্লাইট মেশানো বল সামনের পায়ে খেলার চেষ্টা করেন উইলিয়ামসন। উঁচু হয়ে আসা বলটি গ্লাভসবন্দি করেই স্টাম্প ভেঙে দেন টাইগার উইকেটরক্ষক নুরুল। তাতেই ১১ রানে থামে উইলিয়ামসনের ইনিংস। চার নম্বরে ব্যাট করতে নামা হেনরি নিকোলসকে (৩) বেশিক্ষণ টিকতে দেননি মিরাজ। লাথাম এক প্রান্ত ধরে রেখে লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু মিরাজের বলে পরাস্ত হয়ে ৬০ বলে ২৬ রান করে ফেরেন ফেরেন তিনি। টম ব্লান্ডেল (২)-ও দলকে নির্ভরতা দিতে পারেননি। ড্যারিল মিচেল ১৯ রান করে সাজঘরে ফেরেন। ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে কিউইরা। শেষ পর্যন্ত গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে ঠান্ডা মাথায় খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ফিলিপস ৪৮ বলে ৪০ রানে এবং স্যান্টনার ৩৯ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।

ভারতীয় নৌসেনার ইউনিটের সঙ্গে পাক জাহাজের সংঘর্ষ, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর