আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আর্জেন্টিনা ফুটবলারদের হোটেলে চুরি, খোয়া গেল আলমাদার মহার্ঘ জিনিস

নিজস্ব প্রতিনিধি, প্যারিস: অলিম্পিক্স খেলতে আসা  বিশ্বকাপ ও কোপা আমিরিকা জয়ী আর্জেন্টিনার সময়টা খুব ভাল যাচ্ছে না। প্রথম ম্যাচেই মরক্কোর কাছে ২-১ গোলে হারতে হয়েছে হাভিয়ার মাচেরানোর শিষ্যদের। আর এবার হোটেল থেকে খোয়া গেল দলের তারকা ফুটবলার থিয়াগো আলমাদার দামী জিনিস। লিঁওর স্টেডিয়ামে যখন অনুশীলনে মগ্ন ছিলেন কোপা আমেরিকা জয়ীরা, তখনই হোটেলে আলমাদার ঘরে হানা দিয়ে মূল্যবান সামগ্রী হাতিয়ে চম্পট দিয়েছে চোর বাবাজি। ইতিমধ্যেই আর্জেন্টিনা দলের তরফে লিঁও পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে খোয়া যাওয়া জিনিস ফিরে পাওয়ার আশা ছেড়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার।

২০০৪ ও ২০০৮ সালে অলিম্পিক্সের আসরে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা দল প্রথম ম্যাচে মরক্কোর কাছে হেরে চাপে পড়ে গিয়েছে। আগামিকাল শনিবার লিঁওতে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবেন ক্রিস্টিয়ানো মেদিনারা। আর মঙ্গলবার শেষ ম্যাচে মুখোমুখি হবে ইউক্রেনের। পরবর্তী রাউন্ডে উঠতে হলে দুই ম্যাচেই জয় চাই হাভিয়ার মাচেরানোর শিষ্যদের।

কিন্তু লিঁওতে ইরাকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাটে নামার আগেই আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ। হোটেল থেকে চুরি গিয়েছে থিয়াগো আলমাদার হাত ঘড়ি, সোনার আংটি-সহ বেশ কিছু মূল্যবান জিনিস। ফরাসি টিভি চ্যানেল ‘বিএফএমটিভি’ জানিয়েছে, চুরি হওয়া জিনিসের মূল্য ৫০ হাজার ইউরোর মতো। অলিম্পিক্স গেমসের ভিলেজে চুরির ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। পুলিশ অবশ্য তদন্তে নেমেছে। কিন্তু খোয়া যাওয়া জিনিস উদ্ধারের সম্ভাবনা খুব ক্ষীণ বলেই জানিয়েছেন তদন্তকারীরা।’

Published by:

Share Link:

More Releted News:

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ