Paris Olympics 2024: সোনা জিততে পারলেন না নীরজ, রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের স্বপ্ন ভঙ্গ। টোকিওতে পারলেও প্যারিস অলিম্পিক্স থেকে দেশকে সোনা এনে দিতে পারলেন না ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। বৃহস্পতিবার রাতে বর্শা নিক্ষেপের ফাইনালে বন্ধু পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে হারতে হল তাঁকে। ৮৯.৪৫ মিটার দূরে বর্শা নিক্ষেপ করে দ্বিতীয় স্থানে থেকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল নীরজকে। উল্টোদিকে অলিম্পিক্সের ইতিহাসে রেকর্ড গড়ে ৯২.৯৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জিতলেন পাকিস্তানের আরশাদ। আর ৮৮.৫৪ মিটার দূরে বর্শা ছুড়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রেনালার এ পিটার্স।

এদিন জ্যাভলিনের ফাইনালে প্রথম রাউন্ডের লড়াইয়ে ছিলেন ১২। প্রত্যেকেই তিন বার করে বর্শা নিক্ষেপ করেন। সোনার পদক জয়ের লড়াইয়ে নামা নীরজের প্রথম থ্রো বাতিল হয়ে যায়। লাইনের বাইরে পা চলে যাওয়ার কারণে ওই থ্রো বাতিল করা হয়। প্রথম থ্রো বাতিল হলেও দ্বিতীয় থ্রোয়ে লড়াইয়ে ফেরেন নীরজ। খানিকটা গতি বাড়িয়ে  ৮৯.৪৫ মিটার দূরে বর্শা নিক্ষেপ করেন। চলতি মরসুমে এটাই ছিল তাঁর সেরা থ্রো। প্রথম থ্রো’র মতো লাইনের বাইরে পা ফেলায় তৃতীয় থ্রোও বাতিল হয়ে যায় ভারতের সোনার ছেলে। যদিও তাতে খুব একটা সমস্যা হয়নি। প্রাথমিক পর্বে সেরা আটজনের মধ্যে জায়গা করে নেওয়ার সুবাদে পৌঁছে যান চূড়ান্ত পর্বে। নীরজের পাশাপাশি চূড়ান্ত পর্বে ঠাঁই করে নেন পাকিস্তানের আরশাদ নাদিম এবং গ্রেনাডার এ পিটার্স।  

যদিও চূড়ান্ত পর্বের প্রথম থ্রো-তে ফের ফাউল করেন নীরজ। বেশি দূরে ছুড়তে পারেননি বলে নিজেই লাইনে পা রেখে থ্রো-টি বাতিল করলেন। দ্বিতীয় তথা পঞ্চম থ্রো-ও বাতিল হয়ে যায় তাঁর। ফলে চাপে পড়ে যান টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ। মেজাজ হারাতে দেখা যায় ভারতীয় খেলোয়াড়কে।ষষ্ঠ থ্রোয়েও আরশাদকে ছাড়াতে পারেননি টোকিওতে সোনা জয়ী ভারতের সোনার ছেলে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের