Paris Olympics 2024: হাঙ্গেরির প্রতিযোগীকে হারিয়ে কুস্তির কোয়ার্টার ফাইনালে ভারতের রীতিকা হুডা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্যারিস অলিম্পিক্সে  ফের কুস্তিতে পদকের স্বপ্ন দেখছে ভারত।  শনিবার হাঙ্গেরিকে হারিয়ে কুস্তির কোয়ার্টার ফাইনালে ভারতের রীতিকা হুডা। আর তাতেই  মহিলাদের ফ্রি স্টাইল কুস্তির  ৭৬ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছাল ভারত। আজই হতে চলেছে ফাইনাল।   

 প্রি কুস্তির কোয়ার্টার ফাইনালের  ম্যাচের শুরু থেকে ঝাঁপিয়ে পড়েন  ভারতের রীতিকা। তাঁর বিপক্ষে ছিলেন হাঙ্গেরির বার্নাদেত নাগিকে। তিনি এরআগে প্রায় আটবার অলিম্পিক্সে নেমেছেন। শুধু তাই নয়  ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে নাগিকা পেয়েছিলেন ব্রোঞ্জ । তাঁকেই হারাল ভারতের রীতিকা। এদিনের ম্যাচের প্রথমেই প্রতিক্ষকে ভালো ভাবে মেপে নিয়েছিলেন ভারতের কুস্তিগীর । তাই প্রথমেই রীতিকা ছিনিয়ে নেন ২ পয়েন্ট। এরপর প্রথম রাউন্ডে ৪-২ স্কোরেই শেষ হয় খেলা। অন্যদিকে দ্বিতীয় রাউন্ড শুরুর পরেই আরও আগ্রাসী মেজাজে দেখা যায় রীতিকাকে। প্রতিপক্ষকে কোন সুযোগ না দিয়েই ছিনিয়ে নেয় ১২-২ স্কোর। আর তাতেই ফ্রি স্টাইল কুস্তির  ৭৬ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নামার সুযোগ পেল ভারত।

উল্লেখ্য, অনূর্ধ্ব ২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন রীতিকা।  তাই অলিম্পিক্সে যে তিনি ভালো খেলবেন তা আশা করাই গিয়েছিল। এবার মহিলাদের ৭৬ কেজি ফ্রি স্টাইল বিভাগে রীতিকা পদক জয় করতে পারে কিনা সেই দিকেই তাকিয়ে গোটা দেশ। বলা বাহুল্য, এখন পর্যন্ত প্যারিস অলিম্পিক্সে ভারতের ঘরে এসেছে মোট  ছয়টি পদক।

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

জলন্ধরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হানি সিংহের ভাইপো, কান্নায় ভেঙে পড়লেন গায়ক

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া

শীতের সময় বানিয়ে নিন জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পিঠে ‘মাঠাপুলি’

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর