সরছেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ!

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শীর্ষ পদে ফের বদল আসতে চলেছে। রাজনৈতিক নিযোগের কারণে পদ হারাতে চলেছেন বর্তমান চেয়ারম্যান জাকা আশরাফ। তাঁর পরিবর্তে ফের পাক ক্রিকেটের শীর্ষ পদে বসতে পারেন প্রাক্তন চেয়ারম্যান নাজাম শেঠি। মঙ্গলবার রাতে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, রাজনৈতিক নিয়োগের কারণে পিসিবি চেয়ারম্যানের পদ থেকে জাকা আশরাফকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এশিয়া কাপ শুরুর আগেই সরে যেতে বলা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদটি গত কয়েক বছর ধরে রাজনৈতিক নিয়োগের অঙ্গ হয়ে উঠেছে। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন পিসিবি’র চেয়ারম্যান ছিলেন তাঁর ঘনিষ্ঠ রামিজ রাজা। গত বছরের এপ্রিলে ইমরান প্রধানমন্ত্রীর কুর্সি হারানোর পরেই সরানো হয় রামিজকে। তাঁর পরিবর্তে পিসিবি’র চেয়ারম্যান পদে আসীন হন বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঘনিষ্ঠ নাজাম শেঠি। কিন্তু কয়েক মাস আগে জোট সরকারের সহযোগী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চাপের মুখে শেঠিকে সরিয়ে টিসিবির শীর্ষ পদে বসানো হয় জাকা আশরাফকে।

গত ৯ অগস্ট জাতীয় সংসদ ভাঙার সঙ্গে সঙ্গেই শাহবাজ শরিফের সরকার ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। তদারকি প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তান সেনা ঘনিষ্ঠ আনোয়ার উল কাকার। তাঁর অধীনেই জাতীয়  নির্বাচন হবে। ওই নির্বাচন ঘিরে যাতে কোনও প্রশ্ন না ওঠে তার জন্য রাজনৈতিক নিয়োগকৃত পদে রদবদল ঘটানো হচ্ছে। ইন্টার প্রভিন্সিয়াল কোঅর্ডিনেটর মিনিস্ট্রির প্রতিনিধি দল জাকা আশরাফকে রাজনৈতিক নিয়োগ হিসেবে চিহ্নিত করেছে। ল্যান্ড কমিশনের চেয়ারম্যান পীর সায়েদ আহমেদ নওয়াজ শাহকেও রাজনৈতিক নিয়োগ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সিদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের