চেন্নাইকে হারিয়ে প্লে-অফের লড়াইতে টিকে থাকল রাজস্থান

রীতিমতো জমে গেল এবারের আইপিএল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রীতিমতো জমে গেল এবারের আইপিএল। প্রথম চারের জন্য লড়াই করছে পাঁচটি দল। তারা হল বেঙ্গালুরু, কলকাতা, পঞ্জাব, মুম্বই এবং রাজস্থান। এদের সবার মধ্যে সুবিধাজনক জায়গায় রয়েছে আরসিবি। কারণ, বিরাট কোহলির দলের হাতে এখনও রয়েছে তিনটি ম্যাচ। আর এই মুহূর্তে তাঁদের পয়েন্ট সংখ্যা হল ১৪। আর বাকি সব টিমের বর্তমান পয়েন্ট হল ১০। তাই লড়াইটা বেশ জমজমাটই হবে বলে মনে করছে ক্রিকেটমহল।

চেন্নাই এক্সপ্রেস থামিয়ে দিল রাজস্থান রয়্যালস। বড় রান সহজেই তারা করে ৭ উইকেটে জিতল সঞ্জু স্যামসন অ্যান্ড কোম্পানি। যার ফলে প্লে-অফের লড়াইতে ঢুকে পড়ল তারাও। তবে বাকি দুই ম্যাচ জেতার সঙ্গে পিঙ্ক ব্রিগেডকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির ফলাফলের দিকেও।

এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করে চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড়ের দুরন্ত শতরানের ওপর ভর করে (১০১) নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তোলে সিএসকে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা অনবদ্য করেন লুইস (২৭) এবং জইশওয়াল (৫০)। এরপর শিভব দুবের (৬৪) ব্যাটের ওপর ভর করে ১৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রাজস্থান।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের