চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Paris Olympics 2024: অলিম্পিক্সে হকির সেমিফাইনালে পৌঁছেও চাপ বাড়ছে ভারতের, কেন?

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ৭ অগস্ট প্যারিস অলিম্পিক্সের হকির সেমিফাইনালে খেলতে নামছে ভারতের হকি দল। তবে জার্মানির বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের নির্ভযোগ্য ডিফেন্ডার অমিত রোহিদাসকে পাবে না ভারতীয় দল। কারণ গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ার্টার ম্যাচে অমিত রেড কার্ড দেখেছে। তাই তাঁকে ছাড়াই ম্যাচের বাকি সময়টা খেলেছে ভারতীয় হকি দল। তাই জার্মানির বিরুদ্ধে শক্তিশালী ম্যাচে চাপ বাড়াবে হরমনপ্রীতদের। অমিত না থাকায় মঙ্গলবারের ম্যাচে ভারতীয় হকি দল শুধুমাত্র ১৫ জন খেলােয়াড়কে নিয়েই খেলবে। যা কিনা আটবারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে লড়া ভারতের জন্যে কিছুটা চ্যালেঞ্জিং।

এদিকে FIH একটি সরকারি বিবৃতিতে জানিয়েছে, ”অমিত রোহিদাসকে একটি ম্যাচের জন্যেই নির্বাসিত করা হয়েছে। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে তাঁর লাল কার্ড দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই হকি সেমিফাইনালে ভারতীয় দলের সঙ্গে দেখা যাবেনা অমিতকে।” তবে অমিতকে লাল কার্ড দেখানোর বিষয়টি অনেকেই ভাল চোখে দেখে নি। হকি বিশেষজ্ঞ রা বলছেন, হকির স্টিক কোমড়ের ওপরে তুলে নেওয়া য় তিনি গ্রেট ব্রিটেনের প্লেয়ারকে দেখতে পাননি। তাই তাঁকে হলুদ কার্ড দিয়ে কিছুক্ষণ কোর্টের বাইরে রাখা যেত।

উল্লেখ্য, দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে মিডফিল্ডে বল নিয়ে ড্রিবলিং করছিলেন অমিত রোহিদাস। তখনই আচমকা পেছনে ট্যাকল করতে আসা গ্রেট ব্রিটেনের হকি প্লেয়ার উইল ক্যালনানের মুখে স্টিক দিয়ে আঘাত করে দেন অমিত, খানিকটা অজান্তেই। তিনি ক্যালনানকে একেবারেই দেখতে পাননি। কিন্তু রেফারির মনে হয়েছিল যে ওটা লাল কার্ড দেওয়ার মতই অপরাধ। তাই অবশেষে হকির কোর্ট ছাড়তে হয় অমিতকে। আর অমিতের লাল কার্ড নিয়ে বসে পড়া ভারতের হকি দলের জন্যে অতিরিক্ত চাপ। এদিকে গতকাল হকির কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৪-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় হকি দল। আর সেখানে জিতেই প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে প্রবেশ করেছে ভারতীয় হকি দলের।

Published by:

Share Link:

More Releted News:

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ