দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় রিয়াল মাদ্রিদের

নিজস্ব প্রতিনিধি: খেলার মাঠে বাবার ঘুরে দাঁড়ানো রিয়াল মাদ্রিদের কাছে নতুন কিছু নয়। এই চ্যালেঞ্জ নিয়ে জয় হাসিল করতে রিয়াল মাদ্রিতকে বেশিরভাগই সান্তিয়াগো বার্নাব্যুকের মঞ্চে দেখা গিয়েছে। এই দিন ২-১ গোলে রিয়াল বয়েস’দের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় আর্সেনাল।

সেই বার্নাব্যুতে এমবাপ্পে–ভিনিসিয়ুসদের কাছ থেকে আজ আরেকবার জাদুকরী কিছু দেখার অপেক্ষায় ছিলেন রিয়াল সমর্থকেরা। কিন্তু প্রতিবারই কি অবিশ্বাস্য কিছু করে ঘুরে দাঁড়ানো সম্ভব? নিশ্চয় না। এই সত্যটাই আজ রিয়ালকে মেনে নিতে হলো।

মিকেল আরতেতার আর্সেনাল প্রথম লেগে ৩–০ গোলে এগিয়ে থাকার পর আজ বার্নাব্যুর ভয়কেও জয় করে ফেলল। ফিরতি লেগে আর্সেনাল জিতেছে ২–১ গোলে।

তাতে দুই লেগ মিলিয়ে ৫–১ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে গেল লন্ডনের ক্লাবটি। এই ফলাফলের ভিত্তিতে চ্যাম্পিয়ন রিয়ালকে থমকে যেতে হলো শেষ আটেই।

রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল ২০২০ সালে করোনা মহামারির সময়ে। অন্যদিকে আর্সেনাল সেমিফাইনালে উঠল ১৬ বছর পর। গানাররা সেমিফাইনালে খেলবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে।

ঘুরে দাঁড়ানোর অদম্য গল্প লিখতে হলে রিয়ালকে শুরু থেকেই গোলের সন্ধান করতে হতো। ভিনিসিয়ুস–বেলিংহামরা সেটাই করার চেষ্টা করেছেন। কিন্তু তাঁদের একের পর এক আক্রমণ রুখে দিয়েছে আর্সেনালের জমাট রক্ষণ। পাল্টা আক্রমণে আর্সেনালও রিয়াল ডিফেন্ডারদের তটস্থ রেখেছিল।

ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের দুইবার পেনাল্টির বাঁশি, একবার পেনাল্টি মিস, একবার পেনাল্টি বাতিল, হলুদ কার্ড প্রদর্শন, অফসাইডের ফাঁদে আটকা, ভিএআর যাচাই করতে গিয়ে কালক্ষেপণ—প্রথমার্ধে মোটামুটি সবই হয়েছে। হয়নি শুধু গোল!

বাঁচা–মরার ম্যাচের শুরুতেই ভিনির ক্রস থেকে আর্সেনালের জালে বল পাঠান এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। ৬ মিনিটে পাল্টা আক্রমণে আর্সেনালের বুকায়ো সাকার বিদ্যুৎ গতির শট রিয়ালের বারের খুব কাছ দিয়ে চলে যায়।

কিছুক্ষণ পর রিয়ালের রাউল আসেনসিও নিজেদের বক্সে মিকেল মেরিনোকে ফেলে দেন। ভিএআরের হস্তক্ষেপে পেনাল্টি পায় আর্সেনাল। কিন্তু স্পট কিক থেকে সুযোগটা কাজে লাগাতে পারেননি সাকা। তাঁর নেওয়া পানেনকা শট ঠেকিয়ে রিয়ালকে জাগিয়ে তোলেন গোলকিপার থিবো কোর্তোয়া।

প্রথমার্ধের সবচেয়ে নাটকীয় ঘটনার উৎপত্তি ২৩ মিনিটে। দুই দলের আগের লড়াইয়ের নায়ক ডেকলান রাইস নিজেদের বক্সে এমবাপ্পের জার্সি টেনে ধরলে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি লেতেক্সিয়ে। রাইসকে হলুদ কার্ডও দেখান। এ নিয়ে আর্সেনাল খেলোয়াড়রা প্রতিবাদ জানালে ভিএআর যাচাইয়ের সিদ্ধান্ত নেন।

সত্যিই এমবাপ্পে ফাউলের শিকার হয়েছেন কি না সেটির দেখার সঙ্গে সঙ্গে রদ্রিগো অফসাইডে ছিলেন কি না সেটিও যাচাই করে ভিএআর। প্রায় সাত মিনিট অপেক্ষার পর অবশেষে মাঠের পাশের মনিটরে ভিডিও দেখে রেফারি জানিয়ে দেন অফসাইডও হয়নি, পেনাল্টি দেওয়ার মতো ফাউলও হয়নি। পেনাল্টি বাতিল করে রাইসকে দেখানো হলুদ কার্ডও বাতিল করেন রেফারি।

 

প্রথম লেগে তিন গোলে পিছিয়ে পড়া রিয়াল এ দিন প্রথমার্ধে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি। ফলে কার্লো আনচেলত্তির দলের ওপর দ্রুততম সময়ের মধ্যে গোল করার চাপ আরও জেঁকে বসে। গোলের জন্য হন্যে হয়ে ওঠা আনচেলত্তি ৬১ মিনিটে তিন বদলি নামান।

কিন্তু হিতে বিপরীত হয়। ৬৫ মিনিটে উল্টো গোল করে বসে আর্সেনাল। দুর্দান্ত ফুটবলশৈলীর প্রদর্শনীতে বুকায়ো সাকা এবার কোর্তোয়াকে ফাঁকি দিয়ে যেন প্রথমার্ধে পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করেন। দুই লেগ মিলিয়ে রিয়াল তখন ৪–০ গোলে পিছিয়ে।

তবে ২ মিনিটের মধ্যে গোল শোধ দিয়ে নিভু নিভু আশার প্রদীপ জ্বালিয়ে রাখেন ভিনিসিয়ুস। আর্সেনালের এই গোল খাওয়ার দায়টা অবশ্য উইলিয়াম সালিবার। ডান পাশের ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা সালিবাকে পাস দিয়েছিলেন গোলকিপার দাভিদ রায়া। কিন্তু সালিবা বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি। সুযোগ সন্ধানী ভিনিসিয়ুস তাঁর কাছে ছোঁ মেরে বল কেড়ে নিয়ে আর্সেনালের জালে পাঠান।

এক গোল শোধ দিলেও রিয়ালের সময় ফুরিয়ে আসছিল। বাধ্য হয়ে প্রায় সবাইকে ওপরে উঠে খেলতে হচ্ছিল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মার্তিনেল্লি সেই সুযোগটাই কাজে লাগান। কোর্তোয়াকে একা পেয়ে রিয়ালের জাল কাঁপাতে ভুল করেননি আর্সেনালের এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ