রানের পাহাড়ে ভারত, জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ৩৮৬ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: অধিনায়ক রোহিত শর্মা ও ওপেনার শুভমন গিলের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে তৃতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল টিম ইন্ডিয়া। নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ৩৮৫ রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া। অর্থা‍ৎ হোয়াইটওয়াশ হওয়া এড়াতে কিউইদের রান তুলতে হবে। নিউজিল্যান্ডের পক্ষে সর্বাধিক উইকেট নিয়েছেন জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনার।

নিয়মরক্ষার ম্যাচে এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কিউই অধিনায়ক টম লাথাম। কিন্তু শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের নিয়ে ছেলেখেলা করেন রোহিত শর্মা ও শুভমন গিল। দুজনেই শতরান করেন। ২৬ ওভার ১ বলে ২১২ রান সংগ্রহ করেন দুজনে। কিন্তু ওই জুটি ভাঙার পরে ভারতের রানের গতি সামান্য থমকে যায়। পর পর সাজঘরে ফেরেন রোহিত-শুভমন। আর তারপরেই দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে কিউই বোলাররা। দুর্দান্ত থ্রোতে ঈশাণ কিষাণকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন হেনরি নিকোলাস।

দুর্দান্ত শুরু করলেও বড় রানের ইনিংস খেলতে পারেননি প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ২৭ বলে ৩৬ রান করে ফিরে যান তিনি। বিরাটের পরে ভয়ঙ্কর হয়ে ওঠার আগে সুর্যকুমার যাদবকে ফিরিয়ে দেন জ্যাকব ডাফি। ওয়াশিংটন সুন্দরকেও দ্রুত ফিরিয়ে দেন ব্লেয়ার টিকনার। একের পর এক সতীর্থকে আউট হতে দেখে ক্রিজের অন্যপ্রান্তে দাঁড়িয়ে থাকা হার্দিক পাণ্ড্যই রান বাড়ানোর দায়িত্ব নিয়ে এগিয়ে আসেন। ৩৮ বলে ৫৪ রানের এক ঝোড়ো ইনিংস খেলে জ্যাকব ডাফির বলে ডেভন কনওয়ের হাতে ক্যাচ তুলে আউট হন তিনি। এর পরে ইনিংসের শেষ বলে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে আউট হন কুলদীপ যাদব।

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

ছুটি কম? পকেটেও টান! কলকাতা থেকে কম খরচে ঘুরে আসুন এই ৪ পাহাড়ি ঠিকানায়

দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী