ম্যাচ গড়াপেটা নিয়ে মুখ খুললেন শ্রীসন্থ

ম্যাচ গড়াপেটা তাঁর গোটা কেরিয়ারকে শেষ করে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি ম্যাচ গড়াপেটা তাঁর গোটা কেরিয়ারকে শেষ করে দিয়েছে। তারপর থেকে আর মাথা তুলেই দাঁড়াতে পারলেন না এস শ্রীসন্থ। তাঁকে ৫ বছরের জন্য নির্বাসিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফেরার চেষ্টা করলেও আর শিরোনামে আসতে পারেননি টিম ইন্ডিয়ার এই প্রাক্তন পেসার।

বয়স বাড়লেও, নিজেকে ফিট রেখে জাতীয় দলে ফেরার যথাসাধ্য চেষ্টা চালিয়েছেন শ্রীসন্থ। কিন্তু তাঁর সেই পথে এসে দাঁড়ায় অনেক বাধা-বিপত্তি। রঞ্জি ট্রফিতে কেরলের হয়ে খেলে নিজের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করেছিলেন। সেই সঙ্গে নাম তুলে ছিলেন আইপিএলের নিলামেও। কিন্তু কোনও ফ্র্যাঞ্জাইজিই শ্রীসন্থের দিকে মুখ তুলে তাকাননি। সেই গড়াপেটা যেন তাঁর জীবনে একটা অভিশাপ হয়ে উঠেছে।

আর এই নিয়েই এবার মুখ খুললেন শ্রীসন্থ। একটি সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমার আজও স্পষ্ট মনে আছে আমি ওই বছর ইরানি কাপে অংশ নিয়েছিলাম, যাতে দক্ষিণ আফ্রিকা সফরে ভালো পারফরম্যান্স দিতে পারি। সেই জন্য ভালোভাবে প্রস্তুতিও নিয়েছিলাম। কারণ, আমার লক্ষ্য ছিল প্রোটিয়াদের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করা। তাহলে ভাবুন এমন একজন মানুষ কীভাবে এই গড়াপেটার মতো খারাপ কাজে জড়িয়ে পড়তে পারে। তাও মাত্র ১০ লক্ষ টাকার জন্য। বাড়িয়ে বলছি না, সেইসময় একটা পার্টিতেই আমার খরচ ছিল ২ লক্ষ টাকা।’

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির