ভদ্রভাবে কথা বলতে শিখুন, এত কড়া কথা কাদের বললেন সঞ্জয় মঞ্জরেকর

ফাইনালে হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  সদ্য শেষ হওয়া কমনওয়েলথ গেমসে (CWG) ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স বেশ ভালো। সোনা এসেছে ব্যাডমিন্টনে- দুই বিভাগে। সোনা এসেছে বক্সিং (boxing) ইভেন্টে। এমনকী ১৬ বছর বাদে কমনওয়েলথ গেমসে হকিতেও পদক লাভ পেয়েছে ভারতীয়রা। সব দলের অ্যাথলিটদের লক্ষ্য থাকে একটাই- সোনা। সোনাজয় যে গর্বের তা নিয়ে কোনও সন্দেহ নেই।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের ফাইনাল ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। জয় কান ঘেঁষে বেড়িয়ে যায়। মাত্র নয় রানে ভারতীয় ক্রিকেট দলকে হারতে হয়েছে। সাম্প্রতিক তথ্য বলছে, তীরে এসে তরী ডুবে যাওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। ২০১৭ সালে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে সেই নয় রানে হারতে হয় হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur )। তিন বছর বাদে মহিলাদের টি-টোয়েন্ট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হতে হয় ভারতকে। সেই সব তিক্ত অতীত ভুলে হরমনপ্রীত স্কোয়াড সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। দাঁতে দাঁত চেপে লডাইয়ের পরেও অস্ট্রেলিয়ার কাছে হার স্বীকার করতে হয় তাদের।

আর এই পরাজয়ের পর ক্রিকেটভক্তদের একাংশ ভারতীয় মহিলাদলকে অভব্য ভাষায় আক্রমণ করেছেন। বলেছেন  – চোকারের দল(chokers)। তাদের এই মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ সঞ্জয় মঞ্জরেকর। সেই সব ক্রিকেট ভক্তদের উদ্দেশ্যে তাঁর বার্তা – ভদ্রভাবে কথা বলতে শিখুন। দলের পারফরম্যান্স প্রসঙ্গে তাঁর অভিমত – প্রত্যেকেই ভালো খেলেছে। ভালো পারফর্ম করতে না পারলে কোনও একটি দলের পক্ষে ফাইনালে যাওয়া সহজ হত না।

টাকা থাকছে না? ৩টি চিনা মুদ্রা বদলে দিতে পারে ভাগ্য, কোথায় রাখবেন জানুন

১৮ না ১৯ অক্টোবর, দুর্গা অষ্টমী কবে? অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন?

পছন্দের মানুষকে ভালবাসার কথা বলতে পারছেন না, চতুর্থীতে জানিয়ে ফেলুন, খালি হাতে ফিরবেন না

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার