শারীরিক নির্যাতন আইনের অপব্যবহার হচ্ছে: ব্রিজভূষণ

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন কুস্তিগীররা। সেই আন্দোলনকে আরও জোরদার করার জন্য মঙ্গলবার দিল্লির ইন্ডিয়া গেটে মোমবাতি মিছিলও করেন তাঁরা। আর তারপরই সাংবাদিকদের ব্রিজভূষণ শরণ সিং বলেন, শারীরিক নির্যাতনের আইনের অপব্যবহার করা হচ্ছে।

কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট আরও বলেন, শুধু আমার ক্ষেত্রে এই আইনের অপব্যবহার করা হচ্ছে এমনটা নয়। অনেকের ক্ষেত্রেই হচ্ছে। এটা সকলকে মাথায় রাখতে হবে, শারীরিক নির্যাতনের মামলা সাধারণ মামলা নয়। অত্যন্ত জটিল একটি বিষয়। যা অত্যন্ত দায়িত্ব সহকারে দেখা উচিত। শুক্রবার উত্তরপ্রদেশের অযোধ্যাতে এই মন্তব্য করেন তিনি।

বজরং পুনিয়া, স্বাক্ষী মালিক, ভিনেশ ফোগতরা যে তাঁকে অপসারণ ও গ্রেফতারের জন্য লাগাতার আন্দোলন চালাচ্ছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার বিকেল ৪টের সময় পাল্টা সভা করবেন বলেই জানালেন ব্রিজভূষণ।

আরও জানতে পড়ুন: আমি শুধু একটা গিয়ার পরিবর্তন করেছি, বললেন শুভমন

ব্রিজভূষণ এখানেই থেমে না থেকে আরও বলেন, কুস্তিগীররা যে আন্দোলন করছেন তাকে কখওনই সমর্থন করছেন না, তাই এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের বিরুদ্ধেও শুরু করেছেন। এই কাজে তাঁদের মদত দিচ্ছে কংগ্রেস, আম-আদামি পার্টি এবং টুকডে টুকডে গ্যাং। পরে কানাডা ও পাঞ্জাব কুস্তিগীরদের সমর্থন করেছে। তারপরই কানাডার সমন্ধে ব্রিজভূষণ বলেন, এই ঘটনায় কানাডা কতটুকু জানে বলেও প্রশ্ন তোলেন তিনি।

বর্তমানে কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ এই ঘটনার তদন্তের জন্য এফআইআর দায়ের করেছে। এবং কুস্তিগীরদের অনেককেই ভুল বুঝিয়ে তাঁদের এই আন্দোলনে সামিল করছেন বলেও অভিযোগ করেন কুস্তি ফেডারেশন-এর বর্তমান প্রেসিডেন্ট।

কুস্তিগীরদের এই আন্দোলন থেকেই কেন্দ্রের বিজেপি বিরোধী দলগুলি একটা ফায়দা তোলার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন ব্রিজভূষণ শরণ সিং।

ভিক্ষার ছলে মোবাইল চুরি! কাঁকসায় পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং, উদ্ধার ডজনখানেক মোবাইল

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক