টাইগারদের সেনাপতি হিসেবে সাকিবকে চান বিসিবি সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামনেই এশিয়া কাপ। আর তার পরে বিশ্বকাপ। দুই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে চরম সমস্যায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেননা, আচমকাই একদিনের ক্রিকেটের অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। তাই নতুন অধিনায়ক বেছে নিতে হবে বিসিবি কর্তাদের। ওই অধিনায়ক বাছাই নিয়ে কিছুটা সময় নিলেও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানই যে টাইগারদের সেনাপতি হওয়ার দৌড়ে তা খোলাখুলিভাবে জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি রাখঢাক না রেখেই বলেন, ‘অধিনায়ক পদে অবশ্যই আমাদের পছন্দ হচ্ছে সাকিব আল হাসান। কিন্তু সাকিব দু’বছর খেলবেন কিনা, তা জানিনা। ওর ভবিষ্যত পরিকল্পনা কী তা জানতে হবে। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে অধিনায়ক করে দেওয়া।’

তামিমের অবর্তমানে দলকে অস্থায়ীভাবে নেতৃত্ব দিয়েছিলেন উইকেটরক্ষক তথা ব্যাটার লিটন দাস। প্রাক্তন ক্রিকেটারদের একাংশ তাঁকে টাইগার সেনাপতির দায়িত্ব দেওয়ার পক্ষে সওয়াল করে চলেছেন। লিটনকে অধিনায়ক করার বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘দ্বিপাক্ষিক সিরিজ এক জিনিস, বিশ্বকাপ এক জিনিস। অধিনায়কত্বের গুরুদায়িত্ব বিশ্বকাপের আসরে ওঁর ব্যাটিংয়ে প্রভাব না ফেডে দেয়, সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। তাই আমরা সবদিক বিবেচনা করেই সিদ্ধান্তটা নিতে চাই। তাড়াহুড়ো করে নিতে চাই না।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই