চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা, রয়েছেন নোখিয়ে-লুঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই আবহে দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা করেছে। ৩১ বছর বয়সী ফাস্ট বোলার নোখিয়েকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ৫০ ওভার ক্রিকেটের আরেকটি আইসিসি টুর্নামেন্টে ডাক পেলেন তিনি। এছাড়াও দলে রয়েছেন লুঙ্গি এনগিডি। এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা।

২০১৯ বিশ্বকাপের পর ২০২৩—টানা দুই আসরেই দক্ষিণ আফ্রিকা দলে জায়গা হয়েছিল আনরিখ নোখিয়ের। কিন্তু দুবারই টুর্নামেন্ট শুরুর আগে চোটে ছিটকে যেতে হয়েছিল তাঁকে। এবার ফের সুযোগ পেলেন তিনি। এখন দেখার বিষয় সুযোগ কতটুকু কাছে লাগাতে পারেন নোখিয়ে।

বর্তমানে নোখিয়ের শারীরিক অবস্থা আগের তুলনায় ভাল। এই মুহূর্তে খেলার মতো ফিট বলে তাঁকে ফেব্রুয়ারিতে শুরু চ্যাম্পিয়নস ট্রফির দলে রেখেছেন দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার। চলমান এসএ২০–তে আর কোনো চোটে না পড়লে তৃতীয়বারের চেষ্টায় ৫০ ওভারের আইসিসি টুর্নামেন্ট খেলার সুযোগ হবে ২২ ম্যাচে ৩৬ উইকেট নেওয়া এই ফাস্ট বোলারের।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: দলের অধিনায়ক হলেন টেম্বা বাভুমা , এছাড়াও দলে রয়েছেন, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডুসেন ও তাব্রেইজ শামসি।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা