ইয়ামালকে খেলালেই বড় জরিমানা গুনতে হবে স্পেনকে, কেন জানেন

Share:

নিজস্ব প্রতিনিধি : স্পেনের সবচেয়ে ভরসাযোগ্য খেলোয়াড় লামিয়েন ইয়ামাল। সোমবার ইউরো কাপে আলবেনিয়ার বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে নামছে তিন বারের চ্যাম্পিয়ন স্পেন। কিন্তু এই ম্যাচ খেলতে নামার আগে ইয়ামালকে খেলানো নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে স্প্যানিশ দলকে। জার্মানির আইনের গেরোয় পড়ে এখন নির্দিষ্ট সময়সীমার মধ্যেই খেলাতে হবে ইয়ামালকে।

কিন্তু কী কারণে ইয়ামালকে নাও খেলানো হতে পারে জানেন। স্প্যানিশ এই ফুটবল তারকার জন্ম ২০০৭ সালের ১৩ জুলাই। বর্তমান বয়স ১৫ বছর ৯ মাস ১৬ দিন। জার্মানির নিয়ম অনুযায়ী, রাত ৮টার পর ১৮ বছরের নীচে কাউকে কাজ করানো যায় না। খেলোয়াড়দের ক্ষেত্রে অবশ্য সেই সময়সীমা রাত ১১টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে এদিন আলবেনিয়ার বিরুদ্ধে ম্যাচে ইয়ামালকে খেলানোর ক্ষেত্রে সেই নিয়ম না মানা হয়, তাহলে তা আইনভঙ্গ হবে। শুধু তাই নয়, আইন ভেঙ্গে রাত এগারোটার পরে ইয়ামালকে খেলালে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে ৩০ হাজার ইউরো জরিমানা পর্যন্ত করা হতে পারে। কনস্টাঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন গ্রাফ এই কথা জানিয়েছেন। জানা গিয়েছে, এদিন স্থানীয় সময় রাত ৯টায় আলবেনিয়ার বিরুদ্ধে খেলতে নামবে স্পেন। সেক্ষেত্রে ইয়ামালকে রাত ১১টার আগেই তুলে নিতে হবে।

স্প্যানিশ কোচ লা ফুয়েন্তের কাছে তরুণ ফুটবলার ইয়ামাল খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ২০২৩ সালের ২৫ এপ্রিল বার্সেলোনার হয়ে খেলা শুরু করেন ইয়ামাল। তখন থেকেই সকলের নজরে পড়ে যায় এই তরুণ খেলোয়াড়। এবারের ইউরোর গ্রুপ লিগের ম্যাচেও ইয়ামালের ওপরই অনেকটা নির্ভর করতে চাইছে স্প্যানিশ কোচ।

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের