ফিরল ৩৩ বছর আগের স্মৃতি, বাবার মতোই গোল উদযাপন স্প্যানিশ তারকার

Share:

নিজস্ব প্রতিনিধি : ফিরে এল ৩৩ বছর আগের স্মৃতি। ১৯৯১ সালে স্টুটগার্ট স্টেডিয়ামে স্প্যানিশ ক্লাবের হয়ে গোল করেছিলেন মিগুয়েল মেরিনো। আর গতকাল শুক্রবার (৫ জুলাই) ইউরো কাপের শেষ চারে ওঠার লড়াইয়ে জার্মানির বিরুদ্ধে ম্যাচে সেই স্টেডিয়ামেই একইরকমভাবে গোল করলেন তাঁর ছেলে মিকেল মেরিনো। আর ওই গোলে যেমন শেষ চারে উঠেছে স্পেন, তেমনই স্বপ্নভঙ্গ হয়েছে জার্মানির।

স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় ইউরোর কোয়ার্টার ফাইনালে জার্মান বনাম স্পেনের রুদ্ধশ্বাস ম্যাচ নির্ধারিত সময়ে অমীমাংসিতভাবেই শেষ হয়েছিল। ফলে অতিরিক্ত সময়ে গড়িয়েছিল ম্যাচ।নিকো উইলিয়ামসের বদলি হিসাবে খেলতে নেমেছিলেন মিকেল মেরিনো। তখন ম্যাচের বয়স ১১৮ মিনিট। বাঁ প্রান্ত থেকে ড্যানি ওলমোর দুরন্ত ক্রসে মাথা লাগিয়ে জার্মানির জাল কাঁপিয়ে দিলেন মেরিনো। ওই গোলেই শেষ চারে ওঠার স্বপ্নপূরণ হল স্প্যানিশদের। জার্মানির জালে বল জড়িয়েই আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে কর্নার ফ্ল্যাগের কাছে চলে যান মেরিনো। কর্নার ফ্ল্যাগের চারপাশে ঘুরে গোল উদযাপন করেন তিনি। ঠিক একইভাবেই গোল উদযাপন করেছিলেন মিকেল মেরিনোর বাবা মিগুয়েল মেরিনো। তিনিও একটা সময়ে স্প্যানিশ লা লিগার একটি ক্লাব ওসাসুনার হয়ে খেলতেন। ১৯৯১ সালে ওসাসুনার হয়ে খেলে একটি ম্যাচে কর্নার ফ্ল্যাগের চারপাশে ঘুরেই গোল উদযাপন করেছিলেন তিনি। 

কাকতালীয় হলেও সত্যি, ১৯৯১ সালে যেদিন মিগুয়েল মেরিনো গোল করেছিলেন, সেদিন স্প্যানিশ টিভির হয়ে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন আলেক্সান্দ্রা জনসন। মিকেল মেরিনো যেদিন গোল করেছিলেন, সেদিনও ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন সেই জনসনই।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের