Durand Cup: কীভাবে পাবেন ডুরান্ড কাপের টিকিট? জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপর শুরু হতে চলেছে ১৩৩ তম ডুরান্ড কাপ। আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে চলেছে এই খেলা। যা শেষ হবে ৩১ অগাস্ট পর্যন্ত। আর এই প্রাচীন টুর্নামেন্টে ১৮ অগাস্ট হবে মোহনবাগান এবং ইষ্টবেঙ্গলের মধ্যে ডার্বি। এই আবহে বৃহস্পতিবার ফোর্ট উইলিয়ামে সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি সহ ভারতীয় সেনাবাহিনীর একাধিক আধিকারিকরা।

এদিনের সাংবাদিক সম্মেলনে ডুরান্ড কাপের একাধিক বিষয়  নিয়ে বক্তব্য রাখলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী।  বক্তব্যের প্রথমেই  ইষ্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান এই তিনটি ক্লাবকে টিকিট নিয়ে সর্তক করেন অরূপ বিশ্বাস। বলেন,’ ডার্বি ম্যাচে দুই ক্লাবকে দেওয়া হবে বিনামূল্যে  পাঁচ হাজার টাকা করে টিকিট। অন্যদিকে আইএফএকে দেওয়া হবে ১২০০ টিকিট। শুধু তাই নয় তিন প্রধান ক্লাবের  কিশোর ভারতীতে খেলা থাকলে সংশিষ্ট ক্লাবকে দেওয়া হবে দু হাজার টিকিট।‘

এছাড়াও এদিন ক্রীড়ামন্ত্রী স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, যে টিকিটিগুলি দাম দিয়ে বিক্রি হবে সেগুলি  অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে কেনা যাবে। একথায় মোহনবাগানে খেলা থাকলে মোহনবাগান ক্লাব থেকে টিকিট পাওয়া যাবে। ঠিক তেমনি যদি ইষ্টবেঙ্গল আর মহামেডনের খেলা থাকে তাহলে সেই ক্লাব থেকে মিলবে টিকিট।

উল্লেখ্য, ২৭ জুলাই ডুরান্ড কাপের প্রথম দিন খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টস। আর তাদের বিপক্ষে থাকবে কাশ্মীরের ডাউনটাউন হিরোজ । অন্যদিকে এই টুর্নামেন্টে  ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে নামবে ২৯ জুলাই। প্রতিপক্ষে থাকবে  ইন্ডিয়ান এয়ারফোর্স। তাই খেলা শুরুর আগেই টিকিট নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।  

 

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত