Women’s Asia Cup: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: শ্বাসরুদ্ধকর লড়াই শেষে এক বল বাকি থাকতে পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলে নিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল শ্রীলঙ্কার মেয়েরা। আগামী রবিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবেন চামারি আতাপাত্তুরা। শুক্রবার রাতে প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছিলেন নিদা দাররা। জবাবে এক বল বাকি থাকতে হাতে তিন উইকেট রেখেই জয়ের লক্ষ্য হাসিল করে স্বাগতিকরা।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে সূচনাটা ভালই করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার গুল ফিরোজা ও মুনিবা আলি। প্রথম উইকেটে জুটি বেঁধে দু’জনে ৬১ রান যোগ করেন। মনে হচ্ছিল দলকে বড় রানের ইনিংসের উপরেই দাঁড় করাবেন তাঁরা। ১০তম ওভারে বল করতে এসে পাক শিবিরে জোড়া আঘাত হানেন উদেশিকা প্রবোধানি। প্রথম বলে গুল ফিরোজাকে (২৫) এবং শেষ বলে মুনিবা আলিকে (৩৭) সাজঘরে ফেরত পাঠান তিনি। জোড়া ধাক্কা খেয়ে খানিকটা কুঁকড়ে যায় পাকিস্তান। এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে সিদরা আমিন ও অধিনায়ক নিদা দার দলকে এগিয়ে নিয়ে যান। ১৫তম ওভারে কাভিসা দিলহারি ফের জোড়া ধাক্কা দেন। ১০ রান করে ফেরেন সিদরা। আর নিদা ফেরেন ২৩ রান করে। এর পরে পঞ্চম উইকেটে আলিয়া রিয়াজ (অপরাজিত ১৬) ও ফাতিমা সানা (২৩) হাত খুলে ব্যাটিং করে দলকে ১৪০ রানে পৌঁছে দেন।

জয়ের জন্য ১৪১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ঘরের মাঠে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। তৃতীয় বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন ভিস্মি গুণারত্নে। তিন নম্বরে নামা হর্ষিতা সমরাবিক্রমাও (১২) জ্বলে উঠতে পারেননি। তৃতীয় উইকেটে চামারি আতাপাত্তু ও কাভিসা দিলহারি ৫৯ রান যোগ করে ধাক্কা সামাল দেন। দ্বাদশ ওভারে সাদিয়া ইকবাল জোড়া আঘাত হানেন। কাভাসি দিলহারি (১২) ও নিলাক্ষী ডি’সিলভাকে (০) ফেরান। কিন্তু ক্রিজের এক প্রান্ত আঁকড়ে একা কুম্ভ হয়ে লড়াই চালাতে থাকেন চামারি। ১৭তম ওভারে সাদিয়ার বলে ফেরেন চামারি (৪৮ বলে ৬৩)। এর পরে অনুষ্কা সঞ্জীবনী বুক চিতিয়ে লড়াই করে এক বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন।

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুন

চলন্ত ট্রেন থেকে লাফ, RPF কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল দুই কাঁওয়ার যাত্রীর, হাড়হিম ঘটনা মালদহে

চলন্ত অটোতে ‘নীল ছবি’ দেখে অশালীন আচরণের অভিযোগ র‍্যাপিডো চালকের বিরুদ্ধে

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির