‘আমি ওই অমরিন্দর সিং নই, দয়া করে আমাকে ট্যাগ করা বন্ধ করুন’

বিখ্যাত লেখক শেক্সপিয়র বলে গিয়েছিলেন যে, ‘নামে কী আসে যায়’।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত লেখক শেক্সপিয়র বলে গিয়েছিলেন যে, ‘নামে কী আসে যায়’। কিন্তু এখন তিনি থাকলে হয়তো এই কথাটি ফিরিয়ে নিতেন। হ্যাঁ, নামে সত্যিই যায় আসে। সেটার জলজ্যান্ত উদাহরণ হলে ভারতীয় দল এবং এটিকে মোহনবাগানের গোলরক্ষক অমরিন্দর সিং। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে নামের মিল থাকায় বড়সড় সমস্যায় পড়েছেন গোলকিপার অমরিন্দর।

দু’জনের নাম একই হওয়ায় নেট মাধ্যমে তৈরি হয়েছে প্রবল সমস্যা। সংবাদমাধ্যমগুলি থেকে শুরু করে সাধারণ মানুষরাও পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে ট্যাগ করতে গিয়ে ভুলবশত ফুটবলার অমরিন্দর সিংকে ট্যাগ করে ফেলছেন।

তাই ভুল ভাঙতে বাধ্য হলেন এটিকে মোহনবাগানের গোলরক্ষক। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি সকলের উদ্দেশ্যে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের জায়গায় তাঁকে ট্যাগ না করার জন্য অনুরোধ জানালেন।

টুইটের মধ্যে দিয়ে গোলরক্ষক অমরিন্দর সিং জানান, ‘আমার প্রিয় সংবাদমাধ্যম এবং সাংবাদিকরা, আমি ভারতীয় ফুটবল দলের একজন গোলরক্ষক। আমি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী নই, তাই দয়া করে আমাকে ট্যাগ করা বন্ধ করুন।’

পাশাপাশি, ব্লু-টাইগারদের গোলরক্ষকের টুইটের জবাবে ক্যাপ্টেন অমরিন্দার সিং জানিয়েছেন, ‘তোমার এই সমস্যার জন্য আমি ভীষণ সমব্যথী। আগামী ম্যাচগুলির জন্য অনেক শুভেচ্ছা রইল।’

  

 

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার