ফের টি ২০ ক্রিকেটে বর্ষসেরা সূর্যকুমার যাদব

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের টি ২০ ক্রিকেটে বর্ষসেরা খেলোয়াড় হিসাবে সূর্যকুমার যাদব। টানা দ্বিতীয়বার এই সম্মান পেলেন ভারতের এই ব্যাটসম্যান। ২০২৩ সালের আন্তর্জাতিক টি ২০-তে ১৭টি ইনিংসে ৭৩৩ রান করেন সূর্যকুমার যাদব। সূর্যকুমারের স্ট্রাইক রেট ১৫৫.৯৫।

আইসিসির বর্ষসেরার নির্বাচনে সূর্যের প্রতিদ্বন্দী ছিলেন জিম্বাবোয়ের সিকন্দার রাজা, নিউজিল্যান্ডের নিকোলাস চ্যাপম্যান ও উগান্ডার আলপেশ রামজানি। কিন্তু শেষপর্যন্ত সকলকে পিছনে ফেলে টি ২০-তে আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের শিরোপা জিতে নিলেন সূর্যকুমার। ২০২৩ সালে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র সাত রান করেছিলেন সূর্যকুমার। এরপর পরের দুই ম্যাচে ৩৬ বলে ৫১ ও ৫১ বলে ১১২ রান করেন এই ব্যাটসম্যান। সারা বছর ধরেই টি ২০ ক্রিকেটে দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন সূর্যকুমার। গত বছরের শেষের দিকে টি ২০ ক্রিকেটে অধিনায়কের দায়িত্বও সামলেছেন সূর্যকুমার।

সম্প্রতি আইসিসির তরফে টি ২০তে যে বর্ষসেরা একাদশের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানেও জায়গা করে নিয়েছেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার গত বছর ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা প্রত্যেকের বিরুদ্ধেই ভালো পারফরমেন্স করেছে। আইসিসির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত বছর একাধিক ম্যাচ জেতানোর মতো পারফরমেন্স রয়েছে মিড অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের। এই নিয়ে পর পর দুবছর তাঁকে এই বিশেষ সম্মানে নির্বাচিত করা হয়েছে।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়