আফগানদের বধ করে শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখল অস্ট্রেলিয়া

শুক্রবার রশিদ খানদের চার রানে হারিয়ে শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখল অ্যারন ফিঞ্চরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাটিতে শেষ চারে যাওয়ার জন্য আফগানিস্তানের বিরুদ্ধে জিততেই হত অস্ট্রেলিয়াকে। শুক্রবার রশিদ খানদের চার রানে হারিয়ে শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখল অ্যারন ফিঞ্চরা। যদিও আপাতত আগামিকাল ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে গত বারের বিশ্ব চ্যাম্পিয়ানদের। ওই ম্যাচে ইংল্যান্ড জিতলে রান রেটের নিরিখে ছিটকে যাবে অ্যারন ফিঞ্চরা। আর শ্রীলঙ্কা জিতলে সে ক্ষেত্রে সমান পয়েন্ট নিয়েও সেমিফাইনালে যাবে অস্ট্রেলিয়া।

শুক্রবার অ্যাডিলেডে প্রথমে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে  নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে অজিরা। সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে আফগানদের ১০৮ রানে বেঁধে রাখতে হত। কিন্তু শুরুতে দাপট দেখালেও শেষ পর্যন্ত নিয়ন্ত্রণহীন বল করে সেই সুযোগ হাতছাড়া করে অ্যাডাম জাম্পা, হ্যাজেলউডরা। ১৬৯ রান তাড়া করতে নেমে ১৫ রানের মাথায় প্রথম উইকেট খোয়ায় আফগানরা। ২ রানে ফিরে যান উসমান গণি। এর পরে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জারদান রুখে দাঁড়ান। দলের ৪০ রানের মাথায় আউট হন রহমানুল্লাহ। চার নম্বরে ব্যাট করতে নেমে অজি বোলারদের পাল্টা আক্রমণে যান গুলাবদিন নায়েব। ২৩ বলে ৩৯ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের ছোড়া বলে রান আউট হয়ে ফেরেন। পরের বলে সাজঘরে ফেরেন ইমরান জারদান। তাঁর অবদান ৩৩ বলে ২৬। দুই বল বাদে ফেরেন নাজিবুল্লাহ জারদান। শূন্য রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে আফগানরা।

আট নম্বরে ব্যাট করতে রণংদেহী মূর্তি ধারণ করেন রশিদ খান। যদিও আফগান অধিনায়ক মহম্মদ নবি এদিন ফের ব্যর্থ হয়েছেন। ডারউইশ রাসোলিকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান রশিদ। ২০তম ওভারের প্রথম বলেই দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন রাসোলি। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও অজিদের বিরুদ্ধে জয় এনে দিতে পারেননি রশিদ। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৬৪ রানে থমকে যায় আফগানদের ইনিংস। রশিদ খান ২৩ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন।

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১