T20 World Cup: ঘরের মাঠে প্রথম ম্যাচেই কিউইদের কাছে লজ্জার হার অজিদের

ঘরের মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপ অভিযানের শুরুটা সুখকর হল না অস্ট্রেলিয়ার।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘরের মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপ অভিযানের শুরুটা  সুখকর হল না অস্ট্রেলিয়ার। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের কাছে রানে হেরে গেল গতবারের বিশ্ব চ্যাম্পিয়ানরা। নিউজিল্যান্ডের বোলারদেরর আঁটোসাঁটো বোলিংয়ের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজি ব্যাটিং লাইন আপ। অস্ট্রেলিয়ার পক্ষে কিছুটা লড়াইয়ের চেষ্টা চালিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু কাউকে সঙ্গী না পাওয়ায় তাঁর চেষ্টা বিফলে গিয়েছে। দলের পক্ষে তিনিই সর্বাধিক ২৮ রান করেন।  

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার ২০১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। মারতে গিয়ে ৫ রানের মাথায় টিম সাউদির বলে ক্লিন বোল্ড হয়ে যান অজিদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। অন্য ওপেনার তথা অধিনায়ক অ্যারন ফিঞ্চও সুবিধা করতে পারেননি। মিচেল শান্তনারের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। অজি অধিনায়ক। ১১ বলে ১৩ রান করেন তিনি। মিশেল মার্শকে প্যাভিলিয়নে ফিরে দিয়ে ফের অজিদের ধাক্কা দেন টিম সাউদি। মার্কার্স স্টনিশকে নিয়ে রুখে দাঁড়ানোর চেষ্টা চালান গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু দলের ৫০ রানের মাথায় শান্তনারের বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্টনিস। তার আগে ধীর গতির ইনিংস খেলে দলকে চরম বিপদে ফেলে দেন।

দলের ৬৮ রানের মাথায় অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন ঘটে। শান্তনারের বলে জেমস নিশামের তালুবন্দি হয়ে বিদায় নেন টিম ডেভিড। তাঁর অবদান ৮ বলে ১১ রান। মাত্র দুই রান করে লকি ফার্গুসনের বলে ডেভন কনওয়ের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন অজি উইকেটরক্ষক ম্যাথু ওয়াদে। ২৮ রান করে ইশ সোধির বলে ক্লিন বোল্ড হন গ্লেন ম্যাক্সওয়েল। এর পরে কার্যত একের পর এক অজি ক্রিকেটাররা ক্রিজে আসেন ও ফিরে যেতে থাকেন। চার রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হন মিচেল স্ট্রার্ক। দুই বল বাদে বোল্টের বলে বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন অ্যাডাম জাম্পা। দলের ১১১ রানের মাথায় টিম সাউদির বলে ডেভন কনওয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন প্যাট কামিংস। নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি ২ দশমিক এক ওভার বল করে ৬ রান দিয়ে তিন উইকেট দখল করেন।

 

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি