হাসপাতাল থেকে ছাড়া পেলেন তামিম

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরেছেন তামিম ইকবাল।শুক্রবার(২৮ মার্চ)দুপুরের দিকে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বাংলাদেশ দলের প্রাক্তন এই অধিনায়ক। হাসপাতাল সূত্রে খবর বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন।চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে ফিরে গিয়েছেন।পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।

তামিমের অসুস্থতার খবর পেয়ে গত সোমবার থেকেই সারা দিন বাংলাদেশের গাজীপুরের কেপিজে হাসপাতালের বাইরে ভিড় জমায় তামিমের ভক্তরা।মঙ্গলবার সকালে চিকিৎসকদের কাছ থেকে তামিমের খবর জানতে পেরে স্বস্তিতে তারা। অবশ্য তামিম ইকবালকে নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা কিছুটা কমেছিল আগেই।শুক্রবার(২৮ মার্চ)বাড়ি ফেরায় ফের খুশির হাওয়া ভক্ত মহলে।অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এর আগে দেশটির কেপিজে হাসপাতালে তামিমের চিকিৎসার দায়িত্বে থাকা এক শীর্ষ চিকিৎসক জানিয়েছিলেন,কার্ডিয়াক কেয়ার ইউনিটেই এখন কিছুটা হাঁটার চেষ্টাও করেছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক।তাঁকে কিছু সময়ের জন্য কেবিনেও নিয়ে যাওয়া হয়েছে।সেখানে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করেছেন তিনি।এরপর আবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। আগের তুলনায় সুস্থতার পথে হাঁটছেন তামিম।শঙ্কা কাটছে ধীরে ধীরে।

উল্লেখ্য,সোমবার সকালে মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভার বিকেএসপি মাঠে অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন তামিম ইকবাল।জরুরি অবস্থায় তাকে বাংলাদেশের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার হার্টে রিং পরানো হয়।হার্টে রিং পরানোর পর তামিমের জ্ঞান ফেরে, কথাও বলেছেন। তবে চিকিৎসকেরা আগেই জানিয়েছিল পুরোপুরি বিপদ মুক্ত নন তিনি।মঙ্গলবার(২৫ মার্চ)তামিমের ফের স্বাস্থ্য আপডেট দিয়েছিলেন চিকিৎসকেরা।হাসপাতাল সূত্রে খবর, তামিমের অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভাল।তাঁকে নিয়ে থাকা শঙ্কাও ধীরে ধীরে কমছে। তবে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।

ভাতের সঙ্গে অন্যকিছু ট্রাই করতে চান? সর্ষে দিয়ে বানান আনারসি ইলিশ

কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্যালিফ স্ট্রিটে অভিযান পুলিশের, তালা ঝুলল পশুর হাটে

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

হাওড়াগামী ট্রেনে ঘুরে বেড়াচ্ছে ইয়া বড় বিষধর সাপ, এল কোথা থেকে? আতঙ্কে যাত্রীরা

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ

‘আদালতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন কাটবে,’ কড়া আক্রমণ দিলীপের

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা