অতিরিক্ত গতি ও ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগ, ধোনিকে দিতে হবে জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল শুরুর আগে জরিমানার সম্মুখীন ভারতের প্রাক্তন অধিনায়ক প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রাঁচিতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে ধোনিকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। তাঁর গাড়ি ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে।   

রাঁচির ট্র্যাফিক মনিটরিং সিস্টেম ধোনির বাসভবনের কাছে গতি লঙ্ঘনের ঘটনা রেকর্ড করার পর  যানবাহন আইনের ১৮৩ ধারার অধীনে একটি ই-চালান  কাটা হয়েছে। স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থার মাধ্যমে ধোনির গাড়িটিকে দেখা যায় অনুমোদিত গতিসীমা লঙ্ঘন করেছে। তারপরেই  রাঁচির ট্র্যাফিক আইন অনুহায়ী ডিজিটাল চালান তৈরি করা  হয়।  যদিও অপরাধটি ছিল  ছোটখাটো।  প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে জড়িত ঘটনাগুলি খুব কমই নজরে  আসার কারণে তা ভক্তদের এবং সোশ্যাল মিডিয়ায় দ্রুত নজর কাড়ে।  অনলাইনে ভাইরাল হওয়া ই-চালানের তথ্য অনুসারে, ধোনির নামে রেজিস্টার গাড়িটিকে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। নোটিশের টাইমস্ট্যাম্পে দেখা  গিয়েছে অপরাধটি ৩ মার্চ  রেকর্ড করা হয়েছিল। 

আরও পড়ুন: ভারতীয় ব্যাটার রো-কো ওপরই ভরসা ব্যবসায় লাভের জন্য, ওয়ান ডে বাড়াতে চায় কিউইরা

রাঁচিতে একটি আবাসিক প্লটের অপব্যবহারের অভিযোগে ধোনি কয়েকদিন আগেই আরেকটি আইনি সমস্যার মুখোমুখি হয়েছিলেন। কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল যে, আবাসিকদের উদ্দেশ্যে বরাদ্দ করা সম্পত্তিটি বাণিজ্যিক কাজের জন্য ব্যবহার করা হতে পারে। তার পরেই এই ঘটনা ঘটেছে। আধিকারিকরা, জানিয়েছেন যে প্লটটি রাঁচির হারমু রোডে অবস্থিত, যেখানে ধোনি আগে থাকতেন এবং বর্তমানে তিনি রিং রোডে চলে এসেছেন। প্রসঙ্গত, ধোনি আইপিএল ২০২৬-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।  তিনি ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসের  সঙ্গে প্রশিক্ষণ শিবিরে ফিরেছেন এবং  নেট সেশনে অংশ নিচ্ছেন। ২০২৫ সালে ১৪ ম্যাচে ১০টিতে হারের পর, ফ্র্যাঞ্চাইজিটি  ফের ট্রফি জয়ের জন্য মরিয়া। ধোনিকে ৪ কোটি টাকায় আনক্যাপড খেলোয়াড়  নিয়মে সিএসকেতে ধরে রাখা  হয়েছে।  

 

‘গত ১০ বছরে যে যেমন খুশি হোটেল-রেস্তোরাঁ বানিয়ে নিয়েছে বেআইনিভাবে, আর হবে না’: দিলীপ ঘোষ

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে 

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড