ফাইনালে ব্যর্থ বৈভব, ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতল বাংলাদেশের ছোটরা

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: আসল সময়েই ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হলেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। শুধু তিনিই নন, মুখ থুবড়ে পড়ল ভারতের ব্যাটিং অর্ডার। ফলস্বরূপ রবিবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের ছোটদের কাছে ৫৯ রানে হারতে হল টিম ইন্ডিয়াকে। এ নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপের শিরোপা জিতলেন বাংলাদেশের ছোটরা।

এদিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ । এরপরেই ভারতীয় বোলিংয়ের জেরে তাদের পড়তে হয় চাপে। ওপেনার হিসাবে কালাম সিদ্দিকি ১৬ বলে  মাত্র ১ রান করে মাঠ ছাড়েন। এরপরেই আরেক  ওপেনার জাওয়াদ আবরার ৩৫ বলে ২০ রান করেন। সেই সঙ্গে   অধিনায়ক আজিজুল হাকিম তামিম ২৮ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন । তবে ম্যাচের  প্রথম ওভারে যুধাজিৎ গুহর বলে ছক্কা মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন জাওয়াদ আবরার।

অন্যদিকে  এদিনের ম্যাচের রাশ ধরেন মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হাসান। তাদের জুটি করেন ৬২ রান। এরপর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন ফরিদ হাসান।  তিনি করেন মাত্র ৩৯ রান।  পাশাপাশি এই ম্যাচে ভারতের মোট ৭ বোলার দুর্দান্ত  পারফরম্য়ান্স করেছেন । এরমধ্যে জোড়া উইকেট নিয়েছেন  হার্দিক রাজ, যুধাজিৎ গুহ এবং চেতন শর্মা। আর একটি করে উইকেট নিয়েছেন  কিরণ চোরমালে, কেপি কার্তিকেয়, আয়ুশ মাহত্রে।  এখান থেকেই স্পষ্ট যে ভারতীয় বোলারদের সামনে বাংলাদেশের ব্যাটাররা কার্যত নতি স্বীকার করেছে বাংলাদেশের ব্যাটাররা ।

জয়ের জন্য ভারতের ছোটদের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৯৯ রানের। কিন্তু শুরুতেই ব্যাটিং ব্যর্থতার মুখে পড়তে হয় গতবারের চ্যাম্পিয়নদের। দ্বিতীয় ওভারে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন আয়ুষ মাত্রে। ভারতীয় দল যার দিকে তাকিয়ে ছিল সেই বৈভব সূর্যবংশী ফেরেন সাত বলে ৯ রান করে। আন্দ্রে সিদ্ধার্থ (২০) ও কার্তিকেয় কেপি-ও (২১) দলের প্রয়োজনে জ্বলে উঠতে ব্যর্থ হন। কার্তিকেয় সাজঘরে ফেরার পরের তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। পর পর সাজঘরে ফেরেন নিখিল কুমার (০), হরবংশ পাঙ্গালিয়া (৬), কিরণ চোরমালে (১)। একা কুম্ভ হয়ে লড়াই করা ভারত অধিনায়ক মহম্মদ আমান ও হার্দিক রাজ খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। আমানকে (২৬) ফিরিয়ে ভারতকে জোর ধাক্কা দেন আজিজুল হাকিম। খানিক বাদে ফিরে যান হার্দিক রাজ-ও। আউট হওয়ার আগে তিনি করেন ২৪ রান। তাঁকেও ফেরান আজিজুল। তখনই নিশ্চিত হতে হয় মরু শহর থেকে খালি হাতে ফিরতে হচ্ছে বৈভব সূর্যবংশীদের। শেষ উইকেটে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন চেতন শর্মা ও যুধাজি‍ৎ গুহ। যদিও খুব বেশি কিছু করতে পারেননি তাঁরা। ৩৫তম ওভারে বল করতে এসে চেতনকে (১০) ফিরিয়ে ভারতকে ১৩৯ রানে গুটিয়ে দেন আজিজুল হাকিম। যুধাজি‍ৎ অপরাজিত থাকেন ৫ রানে। বাংলাদেশের তরফে আজিজুল হাকিম ২.২ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?