গাড়ি দুর্ঘটনায় হত আম্পায়ার রুডি

দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে,

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ক্রিকেট আম্পায়ার রুডি কোয়ের্টজেন (Rudi Koertzen)। বয়স হয়েছিল ৭৩ বছর। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আরও তিনজন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে, দক্ষিণ আফ্রিকার রিভার্সডেলে (Riversdale)। রুডির প্রয়াণের খবর দিয়েছেন তাঁর ছেলে। কোয়ের্টজেন জুনিয়র জানিয়েছেন, ‘কয়েকজন বন্ধুকে নিয়ে গলফ টুর্নামেন্ট অংশ নিতে গিয়েছিলেন বাবা। সোমবার তাঁর ফিরে আসার কথা ছিল। টেলিফোনে জানান, আরও একদিন সেখানে থেকে মঙ্গলবার সকালে বাড়ি ফিরবেন।

মঙ্গলবার সকালে গাড়ি করে ফেরার সময় উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাঁদের গাড়িটিকে ধাক্কা মারে। হাসপাতালে (Hospital)) নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’ রুডির প্রয়াণে আন্তর্জাতিক ক্রিকেট মহলে শোকের ছায়া। আম্পায়ার হিসেব রুডির জনপ্রিয়তার কারণ আউটের সিদ্ধান্ত জানাতে খুব ধীর লয়ে তিনি তাঁর তর্জনি তুলতেন। সেটাই ছিল রুডির সিগনেচার টিউন।

দক্ষিণ আফ্রিকার রেলওয়ের (South African Railways) কেরানি ছিলেন রুডি কোয়ের্টজেন। তবুও ক্রিকেটের প্রতি তাঁর আলাদা ভালোবাসা ছিল। আম্পায়ার হওয়ার স্বপ্ন দেখতেন। অভিষেক পোর্ট এলিজাবেথে, ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচে। সেটা ছিল একদিনের ম্যাচ। আর টেস্টে আম্পায়ারিং ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে। খেলা হয়েছিল পোর্ট এলিজাবেথে। আর শেষবার তাঁর আম্পায়িরং করতে দেখা যায় অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের ম্যাচে।

দুই ফরম্যাট মিলিটে আম্পারিংয়ে দ্বিতীয় স্থান ছিল রুডির। ৩৩১টি ম্যাচে তিনি আম্পায়ারিং করেন। ৪০০ ম্যাচে আম্পায়ারিং করে তালিকায় প্রথম স্থানে আলিম দার। স্টিভ বাকনার তৃতীয় স্থানে, তিনি ম্যাচ পরিচালনা করেন ৩০৯টি।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের