‘আমি খুব ভাগ্যবান’, দেশে ফিরলেন ভিনেশ ফোগাট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  প্যারিস অলিম্পিক্সে অধরা রেখেই ভারতে ফিরলেন ভিনেশ ফোগাট। শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভিনন্দন জানাতে হাজির হয়েছিলেন আমজনতা। প্যারিস অলিম্পিক্সে মনু ভাকের থেকে শুরু করে পদকজয়ী হকির টিমকে স্বাগত জানাতে যেভাবে বিমানবন্দরে যে উন্মাদনা দেখা গিয়েছিল, এদিনও দেখা মিলল সেই ছবি। পদক না পেলেও ভিনেশকে নিয়ে আমজনতার মধ্যে ছিল চরম উন্মাদনা।

এদিন বিমানবন্দরে সতীর্থ কুস্তিগীর সাক্ষী মালিক এবং বজরং পুনিয়াও ভিনেশকে স্বাগত জানাতে এসেছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় কুস্তিগীর বলেন, ‘আমি সমস্ত দেশবাসীকে ধন্যবাদ জানাই, আমি খুব ভাগ্যবান।‘ অন্যদিকে সাক্ষী মালিক বলেন, ‘ভিনেশ দেশের জন্য যা করেছেন, খুব কম মানুষই তা করেন। তার আরও সম্মান এবং প্রশংসা পাওয়া উচিত।‘

উল্লেখ্য, প্যারিসে মেয়েদের কুস্তির ৫০ কেজি বিভাগে সহজেই ফাইনালে পৌঁছেছিলেন ভিনেশ।  কিন্তু ফাইনালের দিন সকালে টেস্টিং সেন্টারে ওজন করার সময়ে বিনেশের ওজন ১০০ গ্রাম বেশি ছিল। আর তাই তিনি ফাইনাল ম্যাচে নামতে পারেননি। তবে আন্তর্জাতিক আদালতে ভিনেশ রুপো পদকের জন্য আবেদন করেছিলেন। কিন্তু তা মান্যতা পাইনি। তাই এদিন চোখে জল নিয়ে খালি হাতেই ভারতে ফিরতে হল ভিনেশকে ।

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বাঁকুড়ায় ধুন্ধুমার

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু যুবকের

‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের!

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের