Vinesh Phogat: বিনেশ ফোগটকে শোকজ ডোপ বিরোধী সংস্থার, ১৪ দিনের মধ্যে জবাব তলব

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কুস্তিকে বিদায় জানিয়ে রাজনীতিতে পা রেখেছেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগট। আসন্ন হরিয়ানা বিধানসভা ভোটে কংগ্রেসের হয়ে লড়তে নেমেছেন। আগামী ৫ অক্টোবর ভোট। নির্বাচনী প্রচারে চরকি পাক খেয়ে বেড়াচ্ছেন লড়াকু মেয়ে। নাওয়া-খাওয়ার সময়টুকু পর্যন্ত নেই। আর তার মধ্যেই পদকজয়ী কুস্তিগিরকে কারণ দর্শানোর নোটিশ ধরাল জাতীয় ডোপ বিরোধী সংস্থা (নাডা)। আর নাডার ওই নোটিশ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। খোদ বিনেশ মনে করছেন, কংগ্রেসের হয়ে ভোটে লড়ার জন্যই তাঁর বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতি শুরু করেছে নাডা।

জুলাই মাসে প্যারিস অলিম্পিক্সে ফাইনালে উঠেও সামান্য ওজন বাড়ার কারণে রিংয়ে নামা হয়নি কমনওয়েলথ গেমসে পদকজয়ী বিনেশ ফোগটের। আয়োজকদের সিদ্ধান্তে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। আর সম্প্রচার মাধ্যমের দৌলতে সেই কান্নার সাক্ষী থেকেছিল গোটা দেশবাসী। প্যারিস অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া হওয়ার পরেই কুস্তিকে বিদায় জানান বিনেশ। তার পরে আচমকাই সতীর্থ বজরং পুনিয়াকে সঙ্গে নিয়ে রাজনীতির ময়দানে পা রাখেন কুস্তির ময়দান কাঁপানো হরিয়ানার কন্যা। কংগ্রেসে যোগ দেওয়ার পরে আসন্ন বিধানসভা ভোটেও হাত শিবিরের হয়ে প্রার্থী হয়েছেন। যদিও কংগ্রেসে যোগ দেওয়ার পরেই বিজেপি শিবিরের নেতাদের আক্রমণের শিকার হয়েছেন বিনেশ।

একদিকে যেমন বিজেপির তরফে পদক জয়ী কুস্তিগিরকে লাগাতার আক্রমণ করা হচ্ছে, অন্যদিকে বিনেশকে অস্বস্তিতে ফেলতে আসরে নেমেছেন বিজেপি নেতাদের পোষ্যভৃত্যে পরিণত হওয়া জাতীয় ডোপ বিরোধী সংস্থার (নাডা) পদাধিকারীরা। ডোপ টেস্টের নমুনা সংগ্রহের জন্য গত ৯ সেপ্টেম্বর সোনেপত জেলার খারকোড়ায় বিনেশের বাড়িতে হাজির হয়েছিলেন নাডার প্রতিনিধিরা। কিন্তু সেই সময়ে বাড়িতে ছিলেন না কমনওয়েলথ গেমসে পদকজয়ী কুস্তিগির। কেন তিনি ডোপের নমুনা দেওয়ার সময়ে বাড়ি ছিলেন না তা জানতে চেয়ে বুধবার বিনেশকে শোকজ করেছে নাডা। আগামী ১৪ দিনের মধ্যে ওই শোকজের জবাব দিতে বলা হয়েছে।

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা