Loading live market data...
Loading active stocks...
Connecting...

২০২৭ সালের বিশ্বকাপ খেলবেন? মুখ খুললেন কিং কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি কী ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে মাঠে নামবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতীয় দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ। আর তাতেই আশার আলো দেখছেন বিরাটের ভক্তরা। সম্প্রতি আইপিএলের ম্যাচ চলাকালীন একটি ভিডিওতে কোহলি জানিয়েছেন, তিনি এখনও ফিট আছেন এবং ভবিষ্যতে বড় টুর্নামেন্টে খেলার ইচ্ছা রয়েছে।

ভারতীয় দলের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ বিরাটের এখন বয়স ৩৬। অনেকেই ভেবেছিলেন, হয়তো তিনি আর বেশিদিন একদিনের ক্রিকেট খেলবেন না। কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন, “আমি এখনও ফিট আছি। ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলার জন্য আমার শরীর এখনও তৈরি।” তিনি আরও বলেন, ‘নিয়মিত ব্যায়াম আর সঠিক খাওয়াদাওয়ার মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখছি।’
গত বছর অর্থাৎ ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর বিরাট টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন কোহলি। তবে একদিনের ক্রিকেটে তিনি এখনও রাজত্ব করছেন। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি ভারতীয় দলের বড় ভরসা ছিলেন। এই টুর্নামেন্টে দারুণ খেলে তিনি দেখিয়েছেন, তার রানের খিদে এখনও কমেনি। এখন পর্যন্ত ODI-তে ৫০-এর বেশি গড়ে ১৩ হাজারেরও বেশি রান করেছেন তিনি।

ভিডিওতে বিরাট বলেন, “আমি যদি ফিট থাকি, তাহলে কেন খেলব না? আমার জন্য খেলাটাই সব।” তার এই কথায় ফ্যানরা খুশির জোয়ারে ভাসছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন, “কিং কোহলি ফিরবেন, আরেকটা বিশ্বকাপ জিতবেন।” কেউ কেউ বলছেন, তার ফিটনেসই তার সবচেয়ে বড় শক্তি।

বিরাটের এই ঘোষণা ভারতীয় ক্রিকেটের জন্য বড় খবর। ২০২৭ সালে তিনি যদি খেলেন, তবে তার বয়স হবে ৩৯। তবে তার খেলার ধরন আর ফিটনেস দেখে মনে হয় না, বয়স তার কাছে কোনও বাধা। এখন ফ্যানরা অপেক্ষায় আছেন, কবে আবার বিরাটের ব্যাট থেকে রানের বন্যা বইবে আর ভারতকে আরেকটা বিশ্বকাপ এনে দেবে।

 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে