ভারতকে ৩-০ ব্যবধানে হারানো লক্ষ্য, হুঙ্কার বাংলাদেশের ফিল্ডিং কোচের

প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আগামিকাল শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। যদিও ওই ম্যাচ কার্যত নিয়ম রক্ষার ম্যাচ। কিন্তু ওই ম্যাচকে যে হাল্কাভাবে নিচ্ছে না টাইগাররা, তা শুক্রবার স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারম্যাট। ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে এসে তিনি হুঙ্কার ছেড়ে বলেছেন, ‘কোনও ম্যাচই হাল্কাভাবে নিচ্ছি না। ভারতের বিরুদ্ধে ব্যবধান ৩-০ করতেই শনিবার মাঠে নামবে বাংলাদেশ।’

একদিনের সিরিজ জিতে যাওয়ায় আজ অনুশীলনের ক্ষেত্রে দলীয় ক্রিকেটারদের ছাড় দিয়েছিলেন কোচ রাসেল ডমিঙ্গো। ঐচ্ছিক অনুশীলন বলে এদিন মাঠমুখো হননি অধিনায়ক লিটন দাস,  সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন। হাল্কা মেজাজে অনুশীলন সারলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, আফিফ হোসেন, এনামুল হক, নাজমুল হোসেনরা।

প্রথম দুটি একদিনের ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নেওয়ায় বাংলাদেশ কী তৃতীয় ম্যাচকে হাল্কাভাবে নিচ্ছে, সেই প্রশ্ন উঠেছিল। সাংবাদিক সম্মেলনে ওই প্রশ্নের জবাব দিতে গিয়ে টাইগারদের ফিল্ডিং কোচ বলেন, ‘দল হিসেবে আমরা কিছু সাফল্য পেয়েছি, কিছু ব্যর্থতাও। কিন্তু আমরা কোনও  আন্তর্জাতিক ম্যাচকে হাল্কাভাবে নিই না। আমরা প্রথম ম্যাচের পর সেটাকে পিছনে ফেলে এসে দ্বিতীয় ম্যাচ জিতেছি। আর বাংলাদেশ কখনো ভারতকে ৩-০ ব্যবধানে হারাতে পারেনি। এটাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য।’

 

 

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা